Suvendu Adhikari: 'চন্দ্রর সবথেকে বড় অপরাধ বিরোধী দলনেতাকে সাহায্য করতেন', মন্তব্য শুভেন্দুর | Nandigram By Election: BJP’s Hasi Rani Rath Files Nomination, CM Suvendu Adhikari Predicts ‘Record Margin’ Victory - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: ‘চন্দ্রর সবথেকে বড় অপরাধ বিরোধী দলনেতাকে সাহায্য করতেন’, মন্তব্য শুভেন্দুর | Nandigram By Election: BJP’s Hasi Rani Rath Files Nomination, CM Suvendu Adhikari Predicts ‘Record Margin’ Victory

Spread the love

হলদিয়া: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী করা হয়েছে মুখ্যমন্ত্রীর পিএ প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে। প্রায় ২০ হাজার কর্মী-সমর্থক নিয়ে মনোনয়ন পেশ করেছেন। হলদিয়ার মনোনয়নে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই প্রত্যয়ী বার্তা দিলেন তিনি। শুভেন্দুর দাবি, ‘নন্দীগ্রামে কল্পনাতীত রেকর্ড মার্জিনে জিতবে বিজেপি।’ মনোনয়নের মঞ্চ থেকে চন্দ্রনাথকেও মনে করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, চন্দ্রনাথের অপরাধ ছিল যে তিনি একজন বিরোধী দলনেতাকে সাহায্য করতেন।

কী বললেন শুভেন্দু?

মুখ্যমন্ত্রী বলেন, “আমি সকলের কাছে আবেদন করব, আপনারা যে বিপুল জয় এনে দিয়েছেন সরকার তৈরি হয়েছে, সরকার কাজ শুরু করেছে এবং মাত্র চার মাস অতিবাহিত হয়েছে। সঙ্কল্পপত্র প্রতিশ্রুতি পূরণের কাজ এগিয়ে নিয়ে যাব। নন্দীগ্রামের বিপুল জনতার কাছে একটাঅ প্রতিশ্রুতি নিশ্চিন্তে থাকবেন, যেদিন আমি তমলুকের সাংসদ থেকে সরে গিয়েছিলাম, সেদিন অনেকেই সাংসদের পরিষেবা ইত্যাদি নিয়ে তাঁরা আশঙ্কার প্রকাশ করেছিলেন। কিন্তু আপনাদের প্রয়োজনে, আপনাদের সঙ্গে দাঁড়িয়ে আমি আমার প্রাক্তন সাংসদ হিসেবে অভাব বুঝতে দিই নি।”

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *