বাংলা থেকে আরও ৩টি নতুন স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা - 24 Ghanta Bangla News
Home

বাংলা থেকে আরও ৩টি নতুন স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা

Spread the love

কলকাতা: আসন্ন দুর্গাপূজা, দীপাবলি এবং ছট পুজোয় যাত্রীদের ভিড় সামলাতে তৎপর ভারতীয় রেল। হাওড়া, মালদা ও কলকাতার পর এবার রাজ্য থেকে আরও তিনটি নতুন উৎসব…

কলকাতা: আসন্ন দুর্গাপূজা, দীপাবলি এবং ছট পুজোয় যাত্রীদের ভিড় সামলাতে তৎপর ভারতীয় রেল। হাওড়া, মালদা ও কলকাতার পর এবার রাজ্য থেকে আরও তিনটি নতুন উৎসব বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। উৎসবের এই মরসুমে দূরপাল্লার যাত্রীদের যাতায়াত সহজ করতে কলকাতা থেকে কানপুর, আগ্রা এবং আসানসোল থেকে ঝাঁসি রুটে এই বিশেষ ট্রেনগুলি চলাচল করবে।

আগামী ৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতি বুধবার কলকাতার স্টেশন থেকে ০৪১৫৮ কানপুর সেন্ট্রাল স্পেশাল ট্রেনটি ছেড়ে যাবে। সকাল ৭টা ২৫ মিনিটে রওনা দিয়ে ট্রেনটি পরদিন মধ্যরাত ১টা ২৫ মিনিটে কানপুর পৌঁছবে। এই ট্রেনটি মোট ৭টি ট্রিপ সম্পূর্ণ করবে। অন্যদিকে, বিপরীত দিক থেকে ০৪১৫৭ কানপুর-কলকাতা স্পেশাল ট্রেনটি আগামী ৬ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার কানপুর থেকে সকাল ৮টায় ছেড়ে কলকাতা পৌঁছবে ভোর ৪টে ৫ মিনিটে। যাতায়াতের পথে এই ট্রেনটি পূর্ব রেলের নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে থামবে।

কলকাতা-আগ্রা ক্যান্টনমেন্ট ও আসানসোল-ঝাঁসি রুট

উত্তরপ্রদেশের সঙ্গে যোগাযোগের কথা মাথায় রেখে আরও দুটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ০১৯১২ কলকাতা-আগ্রা ক্যান্টনমেন্ট স্পেশাল ট্রেনটি আগামী ২ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটে কলকাতা ছেড়ে পরের দিন সকাল ৮টায় আগ্রা পৌঁছবে। ফিরতি পথে ০১৯১১ আগ্রা-কলকাতা ট্রেনটি ১ অক্টোবর থেকে ২৬ নভেম্বরের মধ্যে প্রতি বৃহস্পতিবার ভোর ৩টে ৪০ মিনিটে ছেড়ে কলকাতা পৌঁছবে ভোর ৪টে ৫ মিনিটে।

পাশাপাশি, শিল্পাঞ্চলের যাত্রীদের সুবিধার জন্য ০৪১৮৬ আসানসোল-ঝাঁসি পুজো স্পেশাল ট্রেনটি আগামী ৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার ও সোমবার বিকেল ৫টা ১০ মিনিটে আসানসোল থেকে ছাড়বে এবং পরদিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঝাঁসি পৌঁছবে। অন্যদিকে, ঝাঁসি থেকে ০৪১৮৫ ট্রেনটি ৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বরের মধ্যে প্রতি বুধবার ও রবিবার সকাল ৯টা ২০ মিনিটে ছেড়ে দুপুর ২টো ৪৫ মিনিটে আসানসোল এসে পৌঁছবে। উৎসবের দিনগুলিতে এই অতিরিক্ত ট্রেন চালুর ফলে যাত্রীরা ভিড় এটিয়ে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

Advertisements


   


   

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *