Chief Minister’s Kirti Kridabid Samman Yojana: প্রাক্তন ক্রীড়াবিদদের ১০ হাজার টাকা আর্থিক সাহায্য রাজ্যের, কী কী শর্ত পূরণ করতে হবে?
রাজ্য সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনার মাধ্যমে প্রবীণ ক্রীড়াবিদদের জন্য মাসিক সাম্মানিক দেওয়া হবে।
কারা কারা পাবেন? কী কী শর্ত পূরণ করতে হবে? জেনে নিন
মাসিক পেনশন: যোগ্য অ্যাথলিটদের মাসিক ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
কী কী শর্ত?
-
আবেদনের সময় অ্যাথলিটের বয়স ৪০ বা তার বেশি হতে হবে এবং তাঁকে পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে।
-
ন্যাশনাল গেমস বা সমগোত্রীয় টুর্নামেন্টে পশ্চিমবঙ্গকে প্রতিনিধিত্ব করে পদক জিততে হবে।
-
আন্তর্জাতিক প্রতিযোগিতা যেমন অলিম্পিক, ওয়াল্ড চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ, এশিয়ান গেমস বা প্যারা স্পোর্টসে দেশকে প্রতিনিধিত্ব করতে হবে।
-
কেন্দ্র বা রাজ্য সরকার, ব্যাঙ্ক, PSU-র সক্রিয় কর্মী হওয়া যাবে না। অর্থাৎ, সরকারি চাকরি করলে মিলবে না সাম্মানিক।