Rohit-Hardik: হার্দিক-রোহিতের চোখাচোখি, গ্যালারির গর্জনে কান পাতা দায়, কী এমন হল! - Bengali News | Hardik Pandya asks Rohit Sharma about DRS in Gujarat Titans vs Mumbai Indians Match, Loud cheer from Crowd - 24 Ghanta Bangla News
Home

Rohit-Hardik: হার্দিক-রোহিতের চোখাচোখি, গ্যালারির গর্জনে কান পাতা দায়, কী এমন হল! – Bengali News | Hardik Pandya asks Rohit Sharma about DRS in Gujarat Titans vs Mumbai Indians Match, Loud cheer from Crowd

Spread the love

মরসুমের প্রথম ম্যাচ খেলছে মুম্বই ইন্ডিয়ান্স। প্র্যাক্টিস সেশন হোক কিংবা ম্যাচ। একটা বিষয়েই যেন সকলের নজর ছিল। বর্তমান ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া এবং সদ্য প্রাক্তন রোহিত শর্মার কেমিস্ট্রি। কয়েক দিন আগেই মুম্বই ইন্ডিয়ান্স প্র্যাক্টিসের একটি দৃশ্য সকলের মন জয় করেছিল। সঙ্গে প্রশ্নও রেখেছিল। ক্যামেরার সামনের এই দৃশ্য সত্যিই তো! প্র্যাক্টিসে রোহিতকে দেখেই হাত বাড়িয়ে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। আলিঙ্গন করেন রোহিত-হার্দিক।

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একটা দৃশ্য পুরো স্টেডিয়ামে বিশাল গর্জন তৈরি করল। এমনকি চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচের শব্দব্রহ্মকেও ছাপিয়ে গেল! চেন্নাইয়ের ঘরের মাঠে এ বারের আইপিএলের বোধন হয়েছে। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাইয়ের হোম ম্যাচ। বিরাট কোহলি আউট হতেই বিশাল চিৎকার হয়েছিল। সাউন্ড মিটারে সেটা ছিল ৯৬.৫ ডেসিবেল। গুজরাটের মাঠে যা ছাপিয়ে গেল।

সদ্য প্রাক্তন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। বোলিং ওপেন করেন ক্যাপ্টেন। উল্টোদিকে গুজরাটের বর্তমান ক্যাপ্টেন শুভমন গিল। হার্দিকেরই একটি ডেলিভারিতে কট বিহাইন্ডের আবেদন করেন ঈশান কিষাণ। জোরালো আবেদন। হার্দিক নিজেও নিশ্চিত ছিলেন। স্লিপে থাকা রোহিত শর্মার দিকে ইশারা করেন হার্দিক। ঈশান কিষাণ অতি উত্তেজনায় ফুটলেও অভিজ্ঞ রোহিত মানা করেন। হার্দিককে ইশারা করেন, ব্যাটে-বলে হয়নি।

Hardik Pandya asks Rohit Sharma about DRS in Gujarat Titans vs Mumbai Indians Match, Loud cheer from Crowd INSIDE

আমেদাবাদের গ্যালারিতে সে সময়ই প্রবল চিৎকার। সাউন্ড মিটারে চমকে দেওয়ার মতোই তথ্য। ১১৯ ডেসিবেল! রোহিত-হার্দিকের চোখাচোখি, শুভমনের সে সময় আউট না হওয়া, জাতীয় দলের ক্যাপ্টেনের অভিজ্ঞতা। সব মিলিয়ে পুরো পরিস্থিতিটাই উপভোগ্য হয়ে ওঠে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *