৪ শতাংশ পর্যন্ত ডিএ বাড়াতে পারে কেন্দ্র
নয়াদিল্লি: দুর্গাপূজার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর ঠিক এই উৎসবের মুখেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে আসতে চলেছে কেন্দ্র। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অষ্টম…
নয়াদিল্লি: দুর্গাপূজার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর ঠিক এই উৎসবের মুখেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে আসতে চলেছে কেন্দ্র। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অষ্টম বেতন কমিশনের আলোচনার পাশাপাশি চলতি বছরের দ্বিতীয় দফার মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে প্রবল জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন আর্থিক সমীক্ষা ও সূত্রের খবর অনুযায়ী, এবার কেন্দ্রীয় কর্মীদের ডিএ ৪ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। এমনটা হলে মোট মহার্ঘ ভাতার পরিমাণ ৬০ শতাংশ থেকে লাফিয়ে ৬৪ শতাংশে গিয়ে ঠেকবে।
কেন্দ্রীয় নিয়মানুযায়ী, বছরে দু’বার সরকারি কর্মচারীদের ডিএ পরিমার্জন করা হয়। প্রথম কিস্তি কার্যকর হয় বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে এবং দ্বিতীয় কিস্তি ধার্য হয় জুলাই মাস থেকে। চলতি বছরের শুরুর দিকে সরকারের তরফ থেকে ডিএ ২ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছিল, যা গত জানুয়ারি থেকেই কার্যকর রয়েছে। এবার নিয়মমাফিক জুলাই মাসের কিস্তি দেওয়ার পালা। কনজিউমার প্রাইস ইনডেক্স বা পণ্যের মূল্যবৃদ্ধির সূচকের (AICPI-IW) ওপর নির্ভর করেই এই ভাতা নির্ধারিত হয়ে থাকে। যদিও সরকারি সিলমোহর এখনও বাকি, তবে ওয়াকিবহাল মহলের ধারণা ৩ থেকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি অবসম্ভাবী।
কার অ্যাকাউন্টে কত টাকা বাড়তি ঢুকবে?
হিসেব বলছে, মহার্ঘ ভাতা ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৪ শতাংশ করা হলে মূল বেতনের (Basic Pay) সঙ্গে বাড়তি টাকা যোগ হয়ে প্রতি মাসে কর্মচারীদের হাতে আসা মোট বেতনের অঙ্ক অনেকটা ভারি হবে। যেমন-যাঁদের মূল বেতন ১৮,০০০ টাকা, তাঁদের প্রাপ্য ডিএ ১০,৮০০ টাকা থেকে বেড়ে সোজা ১১,৫২০ টাকা হবে। যাঁদের বেসিক ২৫,৫০০ টাকা, তাঁদের ডিএ ১৫,৩০০ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ১৬,৩২০ টাকায়। যাঁদের মূল বেতন ৩৫,৪০০ টাকা, তাঁদের পকেটে ২১,২৪০ টাকার পরিবর্তে ঢুকবে ২২,৬৫৬ টাকা। আর যাঁদের বেসিক ৪৪,৯০০ টাকা, তাঁদের মহার্ঘ ভাতা ২৬,৯৪০ টাকা থেকে বেড়ে হবে ২৮,৭৩৬ টাকা। পুজোর আগে কেন্দ্রীয় সরকার যদি এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা সেরে ফেলে, তবে উৎসবের বাজারে কর্মচারীদের মুখে হাসি ফোটানো নিশ্চিত বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
‘আপসের প্রশ্ন নেই’: কেন্দ্রের চাপের মুখে শিশু সুরক্ষা সংক্রান্ত বিষয় রিপোর্ট করতে রাজি মেটা
Advertisements