আরটিও চালানের নামে এপিকে ফাইল, ক্লিক করলেই বিপদ
পুলিশ জানিয়েছে, পরিচিত বা প্রভাবশালী ব্যক্তিদের নিশানা করে তাঁদের মাধ্যমে অন্যদের কাছে লিঙ্ক পাঠাচ্ছে প্রতারকরা, যাতে কেউ সন্দেহ না করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার শান্তনু চৌধুরী সাধারণ মানুষের উদ্দেশে বলেন, ‘অচেনা কোনও নম্বর থেকে কোনও মেসেজ এলে ক্লিক করবেন না। ইনস্টল করবেন না। আগে যাচাই করুন। প্রয়োজনে সেই নম্বরে ফোন করুন। দেখবেন প্রতারকদের ফোন হলে সেটা রিং হবে না। সতর্ক আমাদেরই হতে হবে।’ পুলিশ পরিষ্কার জানিয়েছে, কোনও মেসেজে ফাইল এলে আয় তাতে এক্সটেনশন ডট এপিকে (.apk) দেখলেই তা খোলা থেকে বিরত থাকতে হবে।