বিশ্ববাজারে ধস, দেশের বাজারে কমল সোনা-রুপোর দাম; পুজোর আগে স্বস্তিতে ক্রেতারা - 24 Ghanta Bangla News
Home

বিশ্ববাজারে ধস, দেশের বাজারে কমল সোনা-রুপোর দাম; পুজোর আগে স্বস্তিতে ক্রেতারা

Spread the love

আন্তর্জাতিক বাজারের রেশ ধরে দেশের বুলিয়ন মার্কেটেও বড়সড় পতন ঘটল সোনা ও রুপোর দামে। দিল্লি এবং মুম্বইয়ের পাশাপাশি তিলোত্তমা কলকাতাতেও মূল্যবান এই দুই ধাতুর দর…

আন্তর্জাতিক বাজারের রেশ ধরে দেশের বুলিয়ন মার্কেটেও বড়সড় পতন ঘটল সোনা ও রুপোর দামে। দিল্লি এবং মুম্বইয়ের পাশাপাশি তিলোত্তমা কলকাতাতেও মূল্যবান এই দুই ধাতুর দর হ্রাসের ফলে কিছুটা স্বস্তি পেয়েছেন মধ্যবিত্ত ক্রেতারা। বিশ্ববাজারের নিম্নমুখী প্রবণতার সরাসরি প্রভাব পড়েছে অভ্যন্তরীণ বাজারে।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ফিউচার ট্রেডিংয়ে সোনা ও রুপোর দামে বড়সড় হ্রাসের ছবি সামনে এসেছে। নির্দিষ্ট মেয়াদের চুক্তিতে ১০ গ্রাম সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমে নেমে এসেছে প্রায় ১,৫১,০০০ টাকার ঘরে। অন্যদিকে, রুপোর বাজারে দরপতন আরও বেশি, প্রতি কেজি রুপোর দাম প্রায় ১,৩০০ টাকা পর্যন্ত কমে লেনদেন হচ্ছে ২,৩১,৩০০ টাকার আশেপাশে। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড ও স্পট সিলভারের দাম কমার ফলেই এই পতন।

কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে সোনা-রুপোর নতুন দর

দেশের প্রধান শহরগুলিতে ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দামে স্পষ্ট পতন লক্ষ্য করা গিয়েছে।

দিল্লি ও লখনউ: ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,৫৪,২৩০ টাকা, ২২ ক্যারেট ১,৪১,৩৯০ টাকা এবং ১৮ ক্যারেট ১,১৫,৭১০ টাকায় নেমে এসেছে।

Advertisements


   


   

মুম্বই: বাণিজ্য নগরীতে ২৪ ক্যারেট সোনা ১,৫৪,০৮০ টাকা, ২২ ক্যারেট ১,৪১,২৪০ টাকা এবং ১৮ ক্যারেট ১,১৫,৫৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কলকাতা: তিলোত্তমায় ২৪ ক্যারেট সোনার (৯৯.৯% বিশুদ্ধতা) দাম প্রতি গ্রাম প্রায় ১৫,৩১৭ টাকা, ২২ ক্যারেট সোনা (৯১.৬% বিশুদ্ধতা) প্রতি গ্রাম ১৪,০৪০ টাকা এবং ১৮ ক্যারেট সোনা (৭৫% বিশুদ্ধতা) প্রতি গ্রাম ১১,৪৮৮ টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি, কলকাতায় খুচরা বাজারে রুপোর দাম প্রতি কেজি ২,৪৫,০০০ টাকার আশেপাশে রয়েছে।

দরপতনের নেপথ্যে কোন কারণগুলি রয়েছে?

বাজার বিশেষজ্ঞদের মতে, সোনা ও রুপোর দাম কমার পিছনে মূলত দুটি প্রধান কারণ কাজ করেছে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং মার্কিন ডলারের শক্তিবৃদ্ধি। দ্বিতীয়ত, মার্কিন ফেডেরাল রিজার্ভ এবং ব্যাংক অফ জাপানের সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে জল্পনা। এর ফলে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে বুলিয়ন বাজার থেকে কিছুটা সরে আসায় মূল্যবান ধাতুগুলির উপর বিক্রির চাপ বেড়েছে, যার জেরে সস্তা হয়েছে সোনা ও রুপো।

উৎসবের আগে বড় উপহারের সম্ভাবনা: ৪ শতাংশ পর্যন্ত ডিএ বাড়াতে পারে কেন্দ্র

উলটপুরাণ! বাংলাদেশে ২ মাসে ৫০০ টন ইলিশ পাঠাল ভারত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *