‘পুলিশই পিটিয়ে খুন করেছে…’ চন্দ্রকোণায় বন্দির অস্বাভাবিক মৃত্যু, আর কী অভিযোগ পরিবারের?
রাহুলের বাবা বিফল রুইদাস সংবাদমাধ্যমকে বলেন, ‘ছেলেকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল। প্রচুর মারধর করেছিল।’ তাঁর অভিযোগ, চুরির মামলায় ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কিন্তু কোনও প্রমাণ মেলেনি। এমনকী, রবিবার রাতের ঘটনার পরে রাহুলকে হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়েও পরিবারকে কিছু জানানো হয়নি বলেও অভিযোগ তাঁর।