বাড়ির কোন দিকে কুবেরের স্থান? এই কোণে টাকা রাখলেই বৃদ্ধি পাবে কয়েকগুণ
অর্থ হলো আমাদের জীবনের অন্যতম প্রয়োজনীয় জিনিস। এটা সত্যি যে, টাকা থাকলেই সব সুখ লাভ করা যায় না। কিন্তু টাকা থাকলে যে জীবনে সুখের পথ অনেকটাই মসৃণ হয়ে যায়, তা অস্বীকার করার কোনও জায়গা নেই। কিন্ত টাকা থাকলেই তো হলো না, টাকা কোথায় কী ভাবে রাখলে তা আরও বাড়ানো সম্ভব, সেটাও জানা জরুরি।
বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, টাকা ঘরের সঠিক স্থানে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। ভুল স্থানে টাকা রাখলে নেগেটিভ এনার্জির সৃষ্টি হয় এবং তার প্রভাবে অকারণ খরচ বেড়েই যেতে পারে। তাই সঠিক স্থানে টাকা রাখুন। এর ফলে সেই অর্থ আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন হলো, বাড়িতে টাকা রাখার সঠিক স্থান কোনটি?
টাকা রাখার উপযুক্ত স্থান
যে ভল্ট বা লকারে আপনি টাকা রাখেন, তা রাখুন বাড়ির উত্তর-পূর্ব কোণে। বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর-পূর্ব কোণেকে কুবের কোণ বলা হয়। মনে করা হয়, এই স্থানে বাস করেন স্বয়ং সম্পদের দেবতা কুবের। এই দিকে ভল্ট রাখলে অর্থ কয়েক গুণ বৃদ্ধি পায়।
কুবের কোণ না হলে কোথায় টাকা রাখবেন?
যদি উত্তর-পূর্ব কোণে লকার রাখা সম্ভব না হয়, তাহলে আর কোথায় তা রাখা যেকে পারে, সেই প্রশ্ন অনেকের মনেই দেখা যেতে পারে। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন,কুবের কোণে একান্তই লকার রাখা সম্ভব না হলে দক্ষিণ-পূর্ব কোণে রাখতে পারেন। বাস্তু অনুসারে দক্ষিণ-পূর্ব কোণ হলো ব্যবসার স্থান। পাশাপাশি, এই দিকে সম্পদ রাখলে তা আপনাকে সমাজে সম্মান ও প্রতিপত্তি এনে দেবে এবং ক্রমাগত অর্থের আগমন বজায় থাকবে।
লকার রাখার তৃতীয় স্থান
লকার রাখার জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান হলো পশ্চিম দিক। এই দিকেও আপনি লকার বা ভল্ট রাখতে পারেন। এর ফলে অর্থের সঞ্চয় বাড়বে। বিশেষ করে যাদের হাতে টাকা থাকে না, অর্থাৎ আয়ের সঙ্গে ব্যয়ও পাল্লা দিতে চলতে থাকে, তাঁরা পশ্চিম দিকে লকার রাখতে পারেন।
লকার রাখার আরও নিয়ম
সঠিক দিকে লকার রাখার পাশাপাশি, আরও কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। সেগুলি হলো-
ইশান কোণ, অর্থাৎ উত্তর-পূর্ব দিকে লকার রাখলে তার রং কালো বা ধূসর হওয়া জরুরি। এই দিকে অন্য কোনও রঙের ভল্টে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে।
দক্ষিণ-পূর্ব দিকে ভল্ট রাখলে তার রং লাল হওয়া শুভ। এই দিকে রাখা ভল্টের গায়ে লাল রঙের কাপড়ও বিছিয়ে রাখতে পারেন। এই দিকে ভল্ট থাকলে তার মধ্যে কয়েক দানা শস্য রেখে দিন। এর ফলে সংসারে অসুখ বিসুখের প্রকোপ কমবে।
পশ্চিম দিকে লকার রাখলে তার রং সাদা হওয়া জরুরি। সাদা রঙের লকার না পেলে উপরে সাদা রঙের কাপড় বিছিয়ে দিতে পারেন।