ব্যারাকে মিলল এএসআই বিশ্বনাথ সেনের ঝুলন্ত দেহ - 24 Ghanta Bangla News
Home

ব্যারাকে মিলল এএসআই বিশ্বনাথ সেনের ঝুলন্ত দেহ

Spread the love

হাবরা: হাবরা থানার ব্যারাক থেকে বিশ্বনাথ সেন (৫৭) নামের এক পুলিশ অফিসারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তিনি বারাসত জেলা পুলিশের…

হাবরা: হাবরা থানার ব্যারাক থেকে বিশ্বনাথ সেন (৫৭) নামের এক পুলিশ অফিসারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তিনি বারাসত জেলা পুলিশের অধীনে হাবরা থানায় সাব-ইন্সপেক্টর (SI) পদে কর্মরত ছিলেন। পুলিশের এই রহস্যমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই সহকর্মী ও মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বারাসত আদালতে মামলার কাজে যাওয়ার কথা ছিল বিশ্বনাথ বাবুর। কিন্তু সকালের দিকে থানা চত্বরে তাঁকে দেখতে না পেয়ে সহকর্মীরা খোঁজখবর শুরু করেন। তাঁর মোবাইল ফোনে বারবার কল করা হলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। এর পরেই সন্দেহ হওয়ায় সহকর্মীরা থানার ব্যারাকের দিকে যান।

ব্যারাকের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সন্দেহ আরও বাড়ে। এরপর বাধ্য হয়েই দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন পুলিশকর্মীরা। ঘরের ভেতর জানালার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগনো অবস্থায় ওই পুলিশ অফিসারের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা।

প্রাথমিকভাবে ঠিক কী কারণে তিনি এই চরম পথ বেছে নিলেন, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাবরা থানার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Advertisements


   


   

বিজেপিতে যোগ দিচ্ছেন এনসিপিআই সাংসদরা? কী জানালেন শমীক ভট্টাচার্য

রাজ্য জুড়ে বন্ধ হতে চলেছে ২৫২ বেআইনি মাদ্রাসা! নির্দেশ পশ্চিমবঙ্গ সরকারের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *