জন্মতারিখ অনুযায়ী কোন Ganesh Avatar-এর পুজো শুভ? জানুন
গণেশকে হিন্দু ধর্মে বিঘ্নহর্তা ও সিদ্ধিদাতা হিসেবে মানা হয়। জীবনের বাধা দূর করা, জ্ঞান-বুদ্ধির বিকাশ, সাফল্য ও সমৃদ্ধির জন্য ভক্তরা গণেশের আরাধনা করেন। তবে সংখ্যাতত্ত্বে মনে করা হয়, জন্মতারিখের যোগফল থেকে পাওয়া মূলাঙ্ক অনুযায়ী গণেশের নির্দিষ্ট অবতারের সঙ্গে ব্যক্তির বিশেষ সম্পর্ক থাকতে পারে। সেই বিশ্বাস অনুযায়ী, ১ থেকে ৯— প্রতিটি মুলাঙ্কের জন্য গণেশের ভিন্ন ভিন্ন অবতারকে উপাসনা করার পরামর্শ দেওয়া হয়। এর মাধ্যমে সাফল্য, অর্থ, বাধা দূর হওয়া, জ্ঞান ও প্রজ্ঞা লাভের পথ প্রশস্ত হতে পারে বলে মনে করা হয়। আপনার জন্য কোন গণেশের উপাসনা করা শুভ?
মূলাঙ্ক ১ (জন্মতারিখ: ১, ১০, ১৯, ২৮)— লম্বোদর
যাঁদের মূলাঙ্ক ১, সংখ্যাতত্ত্ব অনুযায়ী তাঁদের উপর সূর্যের প্রভাব থাকে। এই মূলাঙ্কের জাতকরা সাধারণত আত্মবিশ্বাসী, উদ্যমী, শক্তিশালী এবং জন্ম থেকেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতাসম্পন্ন হন বলে মনে করা হয়। তাঁদের জন্য গণেশের লম্বোদর অবতার আরাধনা করা শুভ বলে মনে করা হয়। এই অবতার জাতকদের অহঙ্কার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
মুলাঙ্ক ২ (জন্মতারিখ: ২, ১১, ২০, ২৯)— গজানন
মুলাঙ্ক ২-এর জাতকদের উপর চাঁদের প্রভাব রয়েছে বলে সংখ্যাতত্ত্বে মনে করা হয়। তাঁরা সাধারণত যত্নশীল, কোমল মনের এবং সংবেদনশীল প্রকৃতির হন। তাঁদের জন্য গণেশের গজানন রূপের উপাসনা করা শুভ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই অবতার তাঁদের অন্তরের শক্তি বাড়াতে এবং আবেগের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করেন।
মুলাঙ্ক ৩ (জন্মতারিখ: ৩, ১২, ২১, ৩০)— ভালচন্দ্র
মুলাঙ্ক ৩-এর সঙ্গে বৃহস্পতির সম্পর্ক রয়েছে বলে সংখ্যাতত্ত্বে গণ্য করা হয়। এই সংখ্যার জাতকরা পরিণত, বুদ্ধিমান এবং অন্যদের অনুপ্রাণিত করার মতো ব্যক্তিত্বের অধিকারী হন বলে মনে করা হয়। তাঁদের জন্য গণেশের ভালচন্দ্র অবতার বিশেষ ভাবে শুভ। এতে চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরও উন্নত হয়।
মুলাঙ্ক ৪ (জন্মতারিখ: ৪, ১৩, ২২, ৩১)— ধূম্রবর্ণ
মুলাঙ্ক ৪-এর অধিপতি গ্রহ রাহু। এই মুলাঙ্কের জাতক বাস্তববাদী এবং চিন্তাভাবনায় দৃঢ় হন বলে সংখ্যাতত্ত্বে বিশ্বাস করা হয়। তাঁদের জন্য গণেশের ধূম্রবর্ণ অবতার উপাসনার পরামর্শ দেওয়া হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই অবতার মানুষের বিভ্রান্তি বা মায়া দূর করতে সাহায্য করে।