বর্ষায় লুলুংয়ের নতুন রূপ দেখতে চলুন, রইল ভ্রমণ গাইড
শীতের শান্ত লুলুংকে যাঁরা দেখেছেন, বর্ষায় তার রূপ দেখলে চমকে যেতে বাধ্য! বর্ষাকলে লুলুং যেন হয়ে ওঠে এক সবুজ ও রুদ্রসুন্দর জলপরী। ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত সিমলিপালের কোলঘেঁষা এই উপত্যকায় শ্রাবণ-ভাদ্র মাসে পাহাড়ি নদী যেন ফিরে পায় তার দুরন্ত যৌবন। চারপাশে ঝুম বৃষ্টি, লাল মাটির সোঁদা গন্ধ, আর মেঘে ঢাকা পাহাড়ের সারি— উইকেন্ডে বর্ষার রূপ উপভোগ করতে লুলুংয়ের চেয়ে সেরা অফবিট গন্তব্য আর কীই বা হতে পারে।