ধর্ষণ থেকে রক্ত পাচার, হাসপাতাল দুর্নীতির ডেরা! তিন কর্মী গ্রেপ্তার, মুখ খুলছেন বাসিন্দারা
দিগন্ত মান্না, পাঁশকুড়া
হাসপাতালের মধ্যে একাধিক ওয়ার্ড গার্লকে লাগাতার ধর্ষণ, চিকিৎসককে মারধর, বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার- তৃণমূল জমানায় এমন নানা ধরনের অভিযোগ ওঠে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। রাজ্যে পালা বদলের পরেই গ্রেপ্তার হয় ওই হাসপাতালের তিন ল্যাব টেকনিশিয়ান। এরপরেই এলাকার লোকজন মুখ খুলতে শুরু করেছেন। এলাকার মানুষের দাবি, হাসপাতালের দুর্নীতি চক্রের শেকড় আরও অনেক দূর পর্যন্ত রয়েছে। তৃণমূলের আমলে হাসপাতালে দুর্নীতি চলার অভিযোগ তুলেছে বিজেপিও।