একদিনে জোড়া সুখবর, হকি এশিয়া কাপ জয় ভারতের পুরুষ ও মহিলা দলের - 24 Ghanta Bangla News
Home

একদিনে জোড়া সুখবর, হকি এশিয়া কাপ জয় ভারতের পুরুষ ও মহিলা দলের

Spread the love

মহিলাদের ম্যাচ, ভারতের ডিফেন্সে আটকাল চিন

ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে বাকি সময়ে সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণ চালায় চিনের খেলোয়াড়রা। তবে আসরের বেশিরভাগ ম্যাচে ঝুড়ি ঝুড়ি গোল করা ভারতীয় দল ফাইনালে দেখাল নিজেদের ইস্পাতকঠিন রক্ষণাত্মক চরিত্র। ধৈর্য এবং শৃঙ্খলার নিখুঁত মিশেলে চিনের সমস্ত আক্রমণ একের পর এক প্রতিহত করে শেষ পর্যন্ত ১-০ ব্যবধান অক্ষত রেখে মাঠ ছাড়ে ভারত। এর ফলে ২০২৩ ও ২০২৪ সালের পর টানা তৃতীয়বার এশিয়ান জুনিয়র খেতাব জয়ের হ্যাটট্রিক করল ব্লু টাইগ্রেসরা।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভারতের মেয়েদের পারফরম্যান্স

চলতি আসরে ভারতের পারফরম্যান্স ছিল এককথায় চোখধাঁধানো। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে অভিযান শুরুর পর মালয়েশিয়াকে ১১-১ ও জাপানকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। এলিট পুলের ম্যাচে চিনের সঙ্গে একমাত্র গোলশূন্য ড্র করলেও শীর্ষস্থান নিয়েই নকআউটে ওঠে দল। তবে কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ফরোয়ার্ডরা সৃষ্টি করেন ইতিহাস—প্রতিপক্ষকে ১৯-০ গোলে সম্পূর্ণ চূর্ণ করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *