একাই কলকাতায় মমতা, দিল্লি বিমানবন্দরে গিয়েও ফিরে যান অভিষেক! গ্রেফতারির ভয়?
কলকাতা ও নয়াদিল্লি: দু’দিনের দিল্লি সফর শেষ করে বুধবার বিকেলে কলকাতায় ফিরে এলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কলকাতা বিমানবন্দরে দলনেত্রীর পাশে দেখা গেল না দলের সর্বভারতীয় সাধারণ …
কলকাতা ও নয়াদিল্লি: দু’দিনের দিল্লি সফর শেষ করে বুধবার বিকেলে কলকাতায় ফিরে এলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কলকাতা বিমানবন্দরে দলনেত্রীর পাশে দেখা গেল না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এখন রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র জল্পনা। রাজনৈতিক মহলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এক চরম নাটকীয় তথ্য, কলকাতা ফেরার উদ্দেশ্যে দিল্লি বিমানবন্দরে পৌঁছেও শেষ মুহূর্তে নাকি ফিরে যান অভিষেক!
(বিস্তারিত আসছে)