মুম্বইয়ের গণেশ মণ্ডপে ৭০৩ কোটি টাকার ইনশিওরেন্স! কেন জানেন?

মুম্বই গণেশ চতুর্থী উপলক্ষে সেজে উঠেছে। আর এই আবহে মুম্বাইয়ের সবচেয়ে ধনী গণপতি মণ্ডপে করা হয়েছে এক অদ্ভুত আয়োজন।

মুম্বইয়ের সবচেয়ে ধনী গণপতি মণ্ডপ হিসেবে পরিচিত ‘GSB Seva Mandal’-এ বছর গণেশোৎসবের জন্য ৭০৩.২৭ কোটি টাকার ইনশিওরেন্স করা হয়েছে।

গত বছর এই বিমার পরিমাণ ছিল ৪৭৪ কোটি টাকা। অর্থাৎ এক বছরে বিমার অঙ্ক উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। কিন্তু কেন এই বিমা?

মণ্ডপের মুখপাত্র অমিত পাই জানিয়েছেন, প্রত্যেক দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিপুল বিমা করা হয়েছে।

শুধু তাই নয়, কিংস সার্কেলে আয়োজিত এই উৎসব এ বার ৭২তম বছরে পড়ল। ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিন ধরে চলবে অনুষ্ঠান।

মণ্ডপের এই গণপতি মূর্তিতে থাকবে ৬৬ কেজিরও বেশি সোনার অলঙ্কার এবং ৩৩৫ কেজি রুপোর গয়না।

আয়োজকদের দাবি, গণপতির মূর্তিটিও পরিবেশবান্ধব। পাশাপাশি এ বার কাগজের রসিদের বদলে ডিজিটাল রসিদ চালু করেছে মণ্ডপ কর্তৃপক্ষ, যাতে কাগজের অপচয় কমে।

এই গণপতি মণ্ডপে সোনা, রুপো ও মূল্যবান রত্ন যা যা দান করা হয়, সবটাই অধিকাংশই ভক্ত এবং স্বেচ্ছাসেবকদের দেওয়া।

প্রতিদিন ৪০ হাজারেরও বেশি মানুষের জন্য এখানে‘অন্নদান সেবা’ করা হয়। পাঁচ দিনে দুই লক্ষের বেশি ভক্তকে প্রসাদ বিতরণ করা হবে।

আয়োজকরা আরও জানিয়েছে, বৈদিক রীতি ও শাস্ত্র মেনে বিভিন্ন পুজো এবং ধর্মীয় পরিষেবার আয়োজন থাকবে এই উৎসবে।