সম্পূর্ণ বুলেটপ্রুফ, রুখতে পারে গ্রেনেড হানাও, মোদী-পুতিন-জিনপিংদের গাড়ির ফিচার জানেন? - 24 Ghanta Bangla News
Home

সম্পূর্ণ বুলেটপ্রুফ, রুখতে পারে গ্রেনেড হানাও, মোদী-পুতিন-জিনপিংদের গাড়ির ফিচার জানেন?

Spread the love

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

দিল্লিতে চলছে BRICS Summit। ১২ এবং ১৩ সেপ্টেম্বর দিল্লির ‘ভারত মণ্ডপম’-এ এই আন্তর্জাতিক সম্মেলন হয়েছে। নানা দেশ থেকে রাষ্ট্রের প্রধানরা এসে যোগ দিয়েছেন এই সামিটে। গুডি ব্যাগ, নানা রকমের খাওয়াদাওয়া ছাড়াও BRICS-এর এই সম্মেলনে নজর কেড়েছে অতিথিদের গাড়ির বিশাল বহর।

S Jaishakar india's foreign minister and other countries foreign ministers who attend BRICS summit
BRICS-এ বিদেশমন্ত্রীদের বৈঠক

Mercedes Benz GLS, Toyota Vellfire, Mercedes Benz S-Class-সহ একাধিক বিলাসবহুল গাড়ির আয়োজন করা হয়েছে। ‘পুনিয়া ট্র্যাভেলস’ নামে একটি সংস্থা এই গাড়ির আয়োজন করেছে। এয়ারপোর্ট বা হোটেল থেকে সামিটের ভেন্যু ‘ভারত মণ্ডপম’ পর্যন্ত অতিথিদের পৌঁছে দেওয়ার জন্য এই লাক্সারি SUV, MPV এবং Executive Vehicle ব্যবহার করা হচ্ছে।

BRICS-এর মঞ্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং
BRICS-এর মঞ্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

কোন কোন দেশের রাষ্ট্রনায়করা যোগ দিয়েছেন?

BRICS Summit 2026-এ যোগ দিতে ব্রাজ়িল, রাশিয়া, চিন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহি এবং ভারত-সহ ১১টি BRICS গোষ্ঠীভুক্ত দেশের রাষ্ট্রনায়করা যোগ দিয়েছেন।

চার বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। তবে এ বার এই যুদ্ধ বন্ধ করতে শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনা আছে বলে জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পুতিন এই সম্ভাবনার কথা বলতেই তাকে স্বাগত জানিয়েছে ইউক্রেন।
সম্মেলন মঞ্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

BRICS-এ যোগ দেওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসেছেন তাঁর Ilyushin Il-96-300PU বিমানে চড়ে। পুতিনের এই বিমানের ডাকনাম Flying Kremlin।

তবে, শুধুই বিমান নয়। নজর কেড়েছে পুতিনের গাড়িটিও। প্রায় ৬ টন ওজনের Aurus Senat গাড়িতে চড়ে তিনি বিমানবন্দর থেকে রওনা দেন। পুতিনের এই গাড়ি শুধুই বুলেটপ্রুফ নয়, Blast Resistant-ও। এমনকী, কেমিক্যাল অ্যাটাক হলে, তাও প্রতিরোধ করতে পারে এই গাড়ি। রাশিয়ান গাড়ি প্রস্তুতকারী সংস্থা Aurus Motors এই গাড়িটি তৈরি করেছে।

চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নজর কেড়েছে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গাড়িও। Hongqi N701 নামে এক বিশেষ গাড়িতে চড়ে যাতায়াত করছেন জিনপিং। চিনা ভাষায় এই গাড়ির নাম লাল পতাকা। সাধারণ মানুষের ব্যবহারের জন্য নয় এই বিশেষ গাড়ি। কেবল চিনের প্রেসিডেন্টের ব্যবহারের জন্য তৈরি করা হয় এই গাড়ি।

এই গাড়িতে বুলেটপ্রুফ চাকা, কাচ ব্যবহার করা হয়। এর পাশাপাশি রয়েছে, বিশেষ আর্মার প্লেটিং। এই গাড়িটি ছোটখাটো বিস্ফোরণ এবং কেমিক্যাল অ্যাটাক প্রতিহত করতে পারে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অন্য দিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়িও নজর কেড়েছে। Land Rover-এর স্পেশাল ভেহিকল অপারেশন ডিভিশনের তৈরি করা Range Rover Sentinel গাড়ি ব্যবহার করেছেন তিনি।

প্রায় ৪.৪ টন ওজনের এই গাড়িটি প্রায় ১৫ কিলোগ্রাম পর্যন্ত TNT বিস্ফোরণ সামাল দিতে পারে। এমনকী, গ্রেনেড অ্যাটাকও সামলাতে পারে এই গাড়ি। এর পাশাপাশি, বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের জন্য Toyota, Kia-সহ আরও নানা গাড়ির ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *