ভিন রাজ্য থেকে বাঘ আসছে বক্সায়, মহাকালে শ্রাবণী মেলায় কড়াকড়ি
পুরোনো অভিজ্ঞতা বলছে, শ্রাবণী মেলায় বক্সার কোর এলাকায় পুণ্যার্থীদের ফেলে যাওয়া বর্জ্য বন দপ্তরের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও বলেন, ‘মুখ্যমন্ত্রী ধর্মীয় পর্যটনে বাধা না দিয়ে শান্তিপূর্ণ ভাবে বক্সার মহাকালে শ্রাবণী মেলার ছাড়পত্র দিয়েছেন। কিন্তু সেই সুযোগ নিয়ে কেউ যদি জঙ্গলের আইন ভাঙার চেষ্টা করেন, তবে তাঁদের রেয়াত করা হবে না।’ বন্যপ্রাণীদের যাতে উত্ত্যক্ত না-করা হয়, যৌথ ভাবে কড়া নজরদারি করবে পুলিশ ও বন দপ্তর।