West Bengal Live: আজ কমিশনে ‘তৃণমূল’ শুনানি, দিল্লির দরবারে পৌঁছে গেলেন ঋতব্রতরা | West Bengal News Live: TMC Hearing in Election Commission of India, BJP, Suvendu Adhikari, PM Narendra Modi, BRICS Summit Live Updates
দিল্লিতে একদিকে তৃণমূলের শুনানি, অন্যদিকে ব্রিকস সামিট।Image Credit: PTI
তৃণমূল কংগ্রেসের নাম-প্রতীক কার থাকবে, তা নিয়েই আজ শুনানি জাতীয় নির্বাচন কমিশনে। তৃণমূলের দুই শিবিরকেই ডাকা হয়েছে দিল্লিতে। ইতিমধ্যেই পৌছে গিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, অরূপ রায়, ঋজু দত্ত, চন্দ্রিমা ভট্টাচার্য। সকাল ১১টায় তাদের ডাকা হয়েছে। এরপর, দুপুর ১২টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের কথা শুনবে নির্বাচন কমিশন। অন্যদিকে, আজ দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সামিট। ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন রাশিয়া ও ইরানের প্রেসিডেন্ট। আর কিছুক্ষণেই ভারতে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-ও। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। দেশ ও রাজ্যের সমস্ত খবরের আপডেট দেখে নিন এক নজরে-