বন্ধ হিন্দুস্তান কেবলসের জমিতে নতুন শিল্প, পরিদর্শনে নবান্ন - 24 Ghanta Bangla News
Home

বন্ধ হিন্দুস্তান কেবলসের জমিতে নতুন শিল্প, পরিদর্শনে নবান্ন

Spread the love

বৃহস্পতিবার দুপুরে বন্ধ হিন্দুস্তান কেবলসের প্রশাসনিক ভবনে এসে পৌঁছন নবান্নের শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব, উপ সচিব-সহ আসানসোল মহকুমার এসডিএলএলআরও মহম্মদ জামান বিশ্বাস, সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস, যুগ্ম বিডিও সৌরভ কুমার, সালানপুরের বিএলএলআরও সুমন সরকার। ‌তাঁরা হিন্দুস্তান কেবলসের আধিকারিক রবীন্দ্রনাথ ওঝার চেম্বারে বসে কারখানার সব জমির মানচিত্র এবং খুঁটিনাটি খতিয়ে দেখেন। মূলত জমির জবরদখল, দখলদারদের বিরুদ্ধে পুলিশের কাছে করা অভিযোগের নথি, অবৈধ দোকানপাট এবং আবাসনগুলিতে কেবলসের অনুমতি ছাড়া বিদ্যুৎ বণ্টন সংস্থা কী ভাবে বিদ্যুৎ সংযোগ দিল— এই বিষয়গুলি খতিয়ে দেখা হয়। একইসঙ্গে চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা থেকে নেওয়া ১০৮ একর জমি প্রয়োজনে অর্থ দিয়ে রাজ্য নিজের দখলে নেবে বলেও জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *