খাদ্য সুরক্ষা অভিযানের জের, বিক্রিবাটা কমেছে ৩০ শতাংশ - 24 Ghanta Bangla News
Home

খাদ্য সুরক্ষা অভিযানের জের, বিক্রিবাটা কমেছে ৩০ শতাংশ

Spread the love

সঞ্জয় দে, দুর্গাপুর

খাদ্য় সুরক্ষা অভিযান সপ্তাহ শেষ হয়েছে গত সোমবার বিকেলে। দুর্গাপুরে চণ্ডীদাস বাজার, সিটি সেন্টার, বেনাচিতি, প্রান্তিকা, বিধাননগর সমেত একাধিক এলাকার হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে অভিযান চালিয়েছেন খাদ্য় সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। কোনও হোটেল, রেস্তোরাঁর ফ্রিজে পাওয়া যায় পচা মাংস। অস্বাস্থ্য়কর পরিবেশে মিষ্টি তৈরি, খাবারে নিষিদ্ধ রং মেশানোর মতো অভিযোগও ওঠে। খাবার বা রান্নার জায়গা নিয়ে অসঙ্গতি পাওয়া বেশ কিছু দোকান, হোটেল ও রেস্তোরাঁ কর্তৃপক্ষকে নোটিস করার পাশাপাশি জরিমানা করা হয়েছে। এর জেরে দুর্গাপুরে হোটেল, রোস্তোরাঁ ও মিষ্টির দোকানে প্রায় ২০-৩০ শতাংশ ব্য়বসা কমে গিয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *