বিশিষ্ট কবি, লেখক, গবেষক ও অনুবাদক কেতকী কুশারী ডাইসন প্রয়াত। ৮৬ বছর বয়সে তাঁর মৃত্যুতে সাহিত্যজগতে শোকের ছায়া নেমে এসেছে। বাংলা ও ইংরেজি— দুই ভাষাতেই সাহিত্যচর্চা করেছেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও সাহিত্য নিয়ে তাঁর অনুবাদ ও গবেষণার কাজও বিশেষ ভাবে উল্লেখযোগ্য।