21st July: 'মানুষের সমস্যা যেন না হয়...', ২১ জুলাই নিয়ে মামলা হাইকোর্টে - Bengali News | Case filed against 21st July TMC programme in calcutta high court - 24 Ghanta Bangla News
Home

21st July: ‘মানুষের সমস্যা যেন না হয়…’, ২১ জুলাই নিয়ে মামলা হাইকোর্টে – Bengali News | Case filed against 21st July TMC programme in calcutta high court

Spread the love

কলকাতা: ২১ জুলাই-এর সভা নিয়ে এবার মামলা হল কলকাতা হাইকোর্টে। সভায় নিয়ন্ত্রণের আবেদন জানিয়ে মামলা দায়ের করার আবেদন জানানো হয়। অল ইন্ডিয়া ল ইয়ার্স ইউনিয়ন (AILU)-এর তরফ থেকে করা এই মামলার দায়ের করার অনুমতি দিল আদালত।

অভিযোগ, প্রতি বছর ২১ জুলাই দিনটিতে সাধারণ মানুষকে দুর্ভোগের শিকার হতে হয়। মামলায় আবেদন, মানুষের সমস্যা যাতে তৈরি না হয়, সেই ব্যবস্থা করুক পুলিশ। আরও বলা হয়েছে যে, ‘সকলের রাজনৈতিক কর্মসূচি পালন করার স্বাধীনতা আছে, তবে তা মানুষের সমস্যা তৈরি করে নয়। ট্রাফিক নিয়ন্ত্রণ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে আসা মিছিল নিয়ন্ত্রণ করুক পুলিশ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *