Hooghly: গ্যারাজের ভিতরে বস্তা-বস্তা গাঁজা, গ্রেফতার বাবু | Bags of marijuana found inside garage, man arrested - 24 Ghanta Bangla News
Home

Hooghly: গ্যারাজের ভিতরে বস্তা-বস্তা গাঁজা, গ্রেফতার বাবু | Bags of marijuana found inside garage, man arrested

Spread the love

হুগলি: গ্যারেজের ভিতর গাঁজার কারবার। খবর পেয়ে লক্ষ লক্ষ টাকার গাঁজা ও সঙ্গে নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করল পোলবা থানার পুলিশ। আটক একটি বোলেরো গাড়ি। গ্রেফতার গাঁজার কারবারে যুক্ত দুষ্কৃতী।

পুলিস সূত্রে জানা গেছে, পোলবা থানা এলাকার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পাঁচরখি গ্রামে একটি গ্যারাজে গাঁজা মজুত করা রয়েছে। সেই খবর পায় পুলিশ। গাড়ি করে রাতের অন্ধকারে সেই গাঁজা পাচার হবে। গোপন সূত্রে তা জানতে পেয়ে পোলবা থানার ওসি শুভ ঘোষের নেতৃত্বে হানা দেয় পুলিশের একটি দল।

হাতেনাতে ধরা পরে বাবু পাল নামে এক দুষ্কৃতীকে। ধৃতের বাড়ি চুঁচুড়া রবীন্দ্রনগর এলাকায়। তল্লাশি চালিয়ে কিলো কিলো গাঁজা ও নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। একটি বোলেরো গাড়ি আটক করা হয়।

অভিযুক্ত বাবু পালকে পোলবা থানায় নিয়ে যায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে কয়েক বছর ধরে পাঁচরখিতে ওই গ্যারেজ কিনে বেআইনি গাঁজার কারবার চালাচ্ছিল বাবু। কাল তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হবে। এত পরিমাণ গাঁজা কোথা থেকে আনা হয়েছে, কোথায় পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *