মা হলেন লেডি গাগা
মাইকেল পোলানস্কির সঙ্গে গাগার সম্পর্কের শুরু ২০১৯ সালে। তাঁদের প্রথম দেখা হয়েছিল একটি জন্মদিনের পার্টিতে। পরে ২০২০ সাল থেকে তাঁদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যেতে শুরু করে। অতিমারির সময় মালিবুতে একসঙ্গে কোয়ারেন্টাইনে থাকেন দু’জনে। সেই সময় থেকে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়।
২০২৪ সালে তাঁদের বাগদানের খবর জানা যায়। এরপর গাগা একাধিকবার জানিয়েছেন, দু’জনে ঘর বাঁধার বিষয়ে শুরু করার বিষয়ে তাঁরা দু’জনেই উৎসাহী। গাগার কাজেও পোলানস্কির প্রভাব রয়েছে। ‘Mayhem’ অ্যালবাম এবং ‘Harlequin’-এর মতো কাজেও তাঁর সঙ্গে পোলানস্কি সহযোগিতা করেছেন।