ত্বকের লালিত্য বজায় থাক বাউন্সি টেক্সচারে
ঋতুপর্ণা সেনগুপ্ত
ত্বকের বাউন্সি টেক্সচার সৌন্দর্য বাড়িয়ে দেয় অনেকটাই। কিন্তু মুশকিল হলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের বাউন্সি টেক্সচার কমতে থাকে। এর জন্য কোলাজেন উৎপাদন বাড়ানো প্রয়োজন। বাড়িতে থাকা উপাদান দিয়েই আপনি ত্বক নরম ও বাউন্সি করে তুলতে পারেন। তৈলাক্ত ত্বকের জন্য এমন উপাদান বেছে নিন যা ত্বককে চটচটে বা ভারী না করে গভীর আর্দ্রতা দেবে।