কাশ্মীরের মাটিতে বাংলা ছবি, ভূস্বর্গের প্রথম ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত ‘নধারের ভেলা’
দীর্ঘ সময়ের অস্থিরতা ও সংঘাতের কারণে কাশ্মীরের বহু সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছিল। সেই পরিস্থিতি পেরিয়ে এ বার উপত্যকায় শুরু হল এক নতুন সাংস্কৃতিক অধ্যায়। জম্মু ও কাশ্মীরে প্রথমবারের মতো আয়োজিত হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর সেই ঐতিহাসিক আয়োজনে বাংলার মুখ উজ্জ্বল করল পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের ছবি ‘নধারের ভেলা’। উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত একমাত্র ভারতীয় ছবি হিসেবে জায়গা করে নিয়েছে এই বাংলা ছবি।