৭.৮% বৃদ্ধি নিয়ে বিতর্কে IMF-এর বার্তা
IMF-এর কমিউনিকেশনস ডিপার্টমেন্টের ডিরেক্টর জুলি কোজ়্যাক বলেছেন, ‘সদ্য প্রকাশিত GDP-এর হিসাবে নতুন শিল্প উৎপাদন সূচক এবং নতুন প্রোডিউসার প্রাইস ইনডেক্স বা PPI সিরিজ় ব্যবহার করা হয়েছে। এই দুই নতুন সিরিজ় ভারতের GDP-এর হিসাব আরও উন্নত করতে সাহায্য করবে।’
তিনি আরও জানান, ভারত অর্থনৈতিক পরিসংখ্যানের কাঠামো আধুনিক করার যে পদক্ষেপ নিয়েছে, IMF তাকে স্বাগত জানাচ্ছে। তাঁর কথায়, ‘ভারত যে পথে এগোচ্ছে, সেই পথে পরিসংখ্যানের কাঠামো এবং তথ্যের গুণমান আরও শক্তিশালী করার জন্য আমরা কর্তৃপক্ষকে উৎসাহিত করছি।’