জয় দিয়ে অভিষেক কোমোর, কামব্য়াকে বাজিমাত ম্যানইউর, UCL-এ স্মরণীয় দিন - 24 Ghanta Bangla News
Home

জয় দিয়ে অভিষেক কোমোর, কামব্য়াকে বাজিমাত ম্যানইউর, UCL-এ স্মরণীয় দিন

Spread the love

রূপকথার অভিষেক ফ্যাব্রেগাসের দলের: কোমো ৪–১ লাইপজিগ

ইউরোপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচটি চিরস্মরণীয় করে রাখল সেস ফ্যাব্রেগাসের প্রশিক্ষণাধীন কোমো। ঘরের মাঠ স্তাদিও সিনিগালিয়ার সংষ্কারের জটিলতা কাটিয়ে মাঠে নেমেই জার্মান দল লাইপজিগকে নিয়ে ছেলেখেলা করল তারা।

মার্তিন বাতুরিনা, তাসো দুভিকাস ও আসানে দিয়াওয়ের গোলে দ্রুত ৩–০ ব্যবধানে এগিয়ে যায় ইতালিয়ান দলটি। লাইপজিগের আন্দ্রিজা মাকসিমোভিচ একটি গোল শোধ করলেও দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে মাক্সিমো পেরোনের গোলে ৪–১ ব্যবধানের স্মরণীয় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে কোমো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *