Uttarpara: এটা দেখব ওইটা দেখব করে টুক করে প্যান্টের পকেটে ঢোকালেন সোনার চেন, ধরা পড়তেই মহিলা বললেন, ‘আগে মেলায় চুরি করতাম অল্প’ | One woman in Hooghly stole golden chain from gold shop located in hooghly uttarpara
হুগলি: এটা দেখান, ওইটা দেখান বলে গহনার দোকানে দাঁড়িয়েছিলেন এক মহিলা। তবে বাঁ হাতের নিজের কাজ করেই যাচ্ছিলেন। টুক-টুক করে চুড়িদারের পকেটে ঢোকালেন প্রায় ১ গ্রামের সোনার চেন। কিন্তু বেশি লাভ হল না। ধরা পড়তেই বললেন, “আগে মেলায় করতাম এমন।” ঘটনাটি উত্তরপাড়ার মাখলা এলাকার একটি সোনার দোকানের।
গয়নার দোকানে বুধবার বিকালে রিঙ্কু বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলা হাজির হন। সেই সময় দোকান বন্ধ ছিল। দোকানের পাশেই ব্যবসায়ী আনন্দ কর্মকারের বাড়ি। ক্রেতা পরিচয় দিয়ে ব্যবসায়ীকে ডেকে দোকান খুলতে বলেন মহিলা বলে দাবি। জরুরি কিছু সোনার গয়না কিনবেন বলেন। দোকান খুলে মহিলাকে সোনার গয়না দেখাতে থাকেন কর্মীরা। তখনই তাদের নজর এড়িয়ে একটি সোনার হার চুড়িদারের পকেটে পুরে নেন মহিলা। একটি সোনার হার দেখতে না পেয়ে ব্যবসায়ী তাঁর ছেলেকে ফোন করে সিসি ক্যামেরা দেখতে বলেন।
সেই ক্যামেরাতেই দেখা যায় মহিলা কিছু একটা নিজের পকেটে পুরছেন। এরপরই মহিলাকে চড় থাপ্পর মেরে হার বের করতে বলা হয়। তখনই পকেট থেকে হার বের করে দেন মহিলা। উত্তরপাড়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ মহিলাকে আটক করে নিয়ে যায়। ক্রেতা সেজে দোকান খুলিয়ে চুরি চেষ্টা ব্যার্থ হওয়ার পর মহিলা স্বীকার করেন, তিনি হার নিয়েছিলেন। তবে গয়না কিনতেই এসেছিলেন। আগে মেলায় ছোটো খাটো চুরি করেছেন। তবে এদিন ভুল করে করে ফেলেছেন।