শিশুদের নয়, কুকুরকে টিকা দিলেই ৩ বছরে দূর হবে জলাতঙ্ক
শিশুদের আগাম টিকা কেন দেওয়া লাভজনক নয়?
গবেষণায় দেখা গিয়েছে, শিশুদের জলাতঙ্কের টিকা দেওয়ার পরিকল্পনাটি অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে খুব একটা লাভজনক নয়। কেরালায় শিশুদের টিকা দিতে অতিরিক্ত প্রায় ১ কোটি ডলার ( প্রায় ৮৩ কোটি টাকা) খরচ হবে, কিন্তু আগামী ১০ বছরে এটি যে জলাতঙ্ক পুরোপুরি ভাবে প্রতিরোধ করতে পারবে, এমন কোনও নিশ্চয়তা নেই।
কেরালায় কুকুরের কামড়ের পর চিকিৎসার জন্য ‘পোস্ট-এক্সপোজ়ার প্রোফিল্যাক্সিস’ (PEP) বা জরুরি ভ্যাকসিনের চমৎকার পরিকাঠামো রয়েছে, তাই শিশুদের আলাদা টিকার প্রয়োজনীয়তা কম। শুধুমাত্র বিচ্ছিন্ন, দুর্গম বা আদিবাসী অঞ্চলের শিশুদের জন্য, যাদের জরুরি চিকিৎসাকেন্দ্রে পৌঁছতে দেরি হয়, শুধুমাত্র তাঁদের ক্ষেত্রেই প্রি-এক্সপোজ়ার ভ্যাকসিন উপযোগী।