হাতে-গলায় সাপ, ছেলেকে দেখে কী প্রতিক্রিয়া শ্রাবন্তীর? - 24 Ghanta Bangla News
Home

হাতে-গলায় সাপ, ছেলেকে দেখে কী প্রতিক্রিয়া শ্রাবন্তীর?

Spread the love

মায়ের কাছেই বড় হওয়া। ছোটবেলার একরাশ স্মৃতি মাকে ঘিরেই। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পুত্র অভিমন্যু অভিনয় দুনিয়ায় পা রাখার জন্য নিচ্ছেন জোরদার প্রস্তুতি। মা-ছেলের বন্ধুত্ব বরাবরই মন ছুঁয়েছে সকলের। নেটদুনিয়ায় মাঝেমধ্যেই চমকে দেয় তাঁর বেশ কিছু ছবি। সম্প্রতি, তেমনই কিছু ফোটোশুটের মুহূর্ত ভাগ করেছিলেন শ্রাবন্তী। তবে ছেলের ছবিতে অভিনেত্রীর কমেন্ট চোখে পড়ার মতো।

কালো শার্ট, চোখে সানগ্লাস, গলায়-আঙুলে পেঁচিয়ে থাকা সাপের ডিজ়াইনের চেন ও আংটি। অভিমন্যুর ছবি দেখে মুগ্ধ নেটদুনিয়া। ছবির ক্যাপশনে শ্রাবন্তী-পুত্র লিখেছেন, ‘চারপাশের পরিস্থিতি দেখে এতটুকু বুঝেছি, একটা ছবি কখনওই পুরো ঘটনা বলতে পারে না।’ ছেলের ছবিতে শ্রাবন্তী লিখেছেন, ‘ওহ মাই গড’।

কমেন্টের সঙ্গে নজরকাঠি (Evil eye) ও গোলাপ ফুলের ইমোজিও জুড়েছেন শ্রাবন্তী। ছেলেকে আদর করে ঝিনুক বলে ডাকেন শ্রাবন্তী। আপাতত মুম্বইয়ে রয়েছেন অভিমন্যু। অভিনয় শিক্ষার পাশাপাশি নিজেকেও তিনি তৈরি করছেন। ভয়েস মডিউলিংও শিখছেন। ইতিমধ্যে বেশ কিছু মডেলিংয়ের কাজও করেছেন শ্রাবন্তী-পুত্র। মায়ের পরিচয়ে নিজের কেরিয়ার গড়তে চায় না ঝিনুক। নিজের যোগ্যতায় কাজ পেতে চান তিনি।

কখনও সাদা-কালো ছবি নায়িকা পুত্রের, কখনও আবার ভীষণই রঙিন। নিজের আগের চেহারাও একেবারেই বদলে ফেলেছেন অভিমন্যু। কিছু দিন আগেই একেবারে নতুন ভাবে নিজেকে সাজিয়েছেন ঝিনুক। হলিউড কায়দায় ফোটোশুটও করিয়েছেন অভিমন্যু। ফলে দীর্ঘ দিন ধরেই তিনি চর্চায়, শীঘ্রই কি সিনেদুনিয়ায় পা রাখতে চলেছেন ঝিনুক?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *