জন্মভূমি ও কর্মভূমিকে সম্মান জানিয়ে ‘মারাঠি সুনবাই’ সাজে রানি মুখোপাধ্যায়
যশ রাজ ফিল্মস ট্যালেন্ট (YRF Talent)-এর সোশ্যাল মিডিয়া পেজে রানির ছবি শেয়ার করে মারাঠি ভাষায় ক্যাপশন দেওয়া হয়— ‘আগা বাই, রানি মুখোপাধ্যায় কিটি ছান দিসতে!’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ও মা! রানি মুখোপাধ্যায়কে কী সুন্দর দেখাচ্ছে! রানির এই লুক দেখে মুগ্ধ তাঁর দীর্ঘদিনের স্টাইলিষ্ট মিকি কন্ট্রাক্টরও। আধুনিক ফ্যাশনের জাঁকজমক এড়িয়ে সম্পূর্ণ ঐতিহ্যবাহী ও মার্জিত মারাঠি লুকে যে ভাবে রানি নিজেকে তুলে ধরেছেন, তা অনুরাগী ও ফ্যাশন প্রেমীদের মন জয় করে নেওয়ার মতোই।