৩ লাখ টাকার iPhone Duo-তেই বাজি Apple-এর, ভারতে ফোল্ডেবল ফোনের বাজার দ্বিগুণ হবে?
Apple অবশেষে ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে পা রাখল। বুধবার অ্যাপল এনেছে iPhone Duo। প্রায় ৩ লাখ টাকা থেকে শুরু হওয়া এই ফোন ভারতের ফ্লোডেবল স্মার্টফোনের বাজারে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন শিল্প বিশেষজ্ঞরা। ভারতে এই বাজার এখনও সীমিত। তাঁদের অনুমান, iPhone Duo-র চাহিদা ভালো থাকলে ২০২৭ সালের শেষে ভারতের ফোল্ডেবল ফোনের বাজার প্রায় দ্বিগুণ হতে পারে।
ভারতে ফোল্ডেবল ফোনের বাজারে Apple-এর প্রবেশে প্রতিযোগিতা আরও বাড়বে। বিশেষ করে Samsung-এর সঙ্গে লড়াই আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাপলের দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বী স্যামসং জুলাইতেই তিনটি নতুন ফ্লোডেবল স্মার্টফোনের মডেল বাজারে এনেছে।
কাউন্টার পয়েন্ট রিসার্চ এবং ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন বা IDC-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে ভারতে ফোল্ডেবল স্মার্টফোনের বিক্রি ১২ লক্ষ ইউনিট পর্যন্ত পৌঁছতে পারে। তিন বিশেষজ্ঞের দেওয়া অনুমানের গড় হিসাব বলছে, প্রথম বছরে iPhone Duo-র প্রায় ২ লক্ষ ইউনিট বিক্রি করতে পারে। অর্থাৎ বাজারের প্রায় ২০ শতাংশ দখল করতে পারে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন।
প্রথম প্রজন্মের একটি Foldable ফোনের জন্য ২ লক্ষ ইউনিট বিক্রি যথেষ্ট ভালো ফল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। IDC India-র অ্যাসোসিয়েট ভাইস-প্রেসিডেন্ট নভকেন্দর সিং বলেছেন, ‘Apple-এর ফোল্ডেবল স্মার্টফোন দ্বিতীয় প্রজন্মে পৌঁছলে সংস্থাটি তার আরও বড় Loyal User Base-কে এই ফোনের দিকে টানতে পারবে। কিন্তু প্রথম বছরে দীর্ঘদিনের Apple ব্যবহারকারীরাও সম্ভবত টাকা খরচ করার আগে বাস্তবে iPhone Duo কেমন কাজ করে, তা দেখে নিতে চাইবেন।’
তবে বড় বাধা হল ফোনটির দাম। কাউন্টারপয়েন্ট ইন্ডিয়া-র রিসার্চ ডিরেক্টর তরুণ পাঠক সংবাদমাধ্যম মিন্ট-কে বলেছেন, ‘iPhone Duo-র অত্যন্ত বেশি দামই Apple-এর সামনে দ্বিতীয় বড় বাধা হতে পারে।’
বর্তমানে ভারতে Foldable বাজার ছোট হলেও দ্রুত বাড়ছে। কাউন্টারপয়েন্ট এবং IDC-এর হিসাব অনুযায়ী, গড়ে প্রায় ১,৭০০ ডলার দামের Foldable ফোন বিক্রি ধরে এই বাজারের বার্ষিক বিক্রির মূল্য ২০২৫ সালের ১.১ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০২৭ সালে ২.২ বিলিয়ন ডলার হতে পারে।
iPhone Duo-তে কী থাকছে?
iPhone Duo-তে রয়েছে দুটি Display। ফোন বন্ধ থাকলে বাইরে ৫.৪ ইঞ্চির Display, যা iPhone Air-এর মতো। ফোন খুললে পাওয়া যাবে ৭.৬ ইঞ্চির দ্বিতীয় Display, যা আকারে অনেকটা iPad Mini-র মতো। ভারতে ফোনটির বিক্রি শুরু হবে ২৩ অক্টোবর। প্রাথমিক দাম প্রায় ২.৯৯ লক্ষ টাকা।
জাপানের সংবাদমাধ্যম Nikkei-র ১ জুলাইয়ের রিপোর্ট অনুযায়ী, Apple প্রথম পর্যায়ে ১ কোটি থেকে ১.২ কোটি iPhone Duo তৈরি ও বিক্রি করতে পারে। সেই হিসাব সত্যি হলে Apple-এর ২০২৫ সালের সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবর্ষে প্রায় ২৪.৮ কোটি iPhone বিক্রির তুলনায় Duo-র অংশ হবে প্রায় ৫ শতাংশ।
Base iPhone 18 থাকল না এ বারের লঞ্চে
Apple-এর ২০২৬ সালের মূল iPhone লাইনআপেও বড় পরিবর্তন দেখা গিয়েছে। এ বারের প্রধান লঞ্চে কোনও বেস iPhone 18 রাখা হয়নি। শিল্পমহলের মতে, Base iPhone 18 আগামী মার্চে আলাদা একটি অনুষ্ঠানে লঞ্চ হতে পারে। তবে Apple এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি।