Suvendu Adhikari: আমরা এখনও বলিনি মুখে লিউকোপ্লাস্ট লাগাতে: শুভেন্দু অধিকারী | Cm suvendu Adhikari give speech in west bengal assembly
নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
বিধানসভায় চলছে অধিবেশন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে জবাবি ভাষণ শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী কী বললেন তিনি? এক নজরে
সর্বশেষ তথ্য উপরে?
- শুভেন্দু অধিকারী: মন্ত্রীরা আগে ভয়ে থরথর করে কাঁপত। আমরা তো প্রথম দিন থেকে ডাকছি। আমাদের কর্মীরা এতে রেগেও যাচ্ছে। বিরোধীদের প্রতিটি প্রশাসনিক বৈঠকে ডাকা হয়েছে। তৃণমূল সরকার পাঁচ বছরে কতবার হাউস থেকে বের করেছেন? পাঁচ বার বের করেছেন। সাড়ে ১১ মাস বাইরে রেখেছেন। কত মামলা করেছেন? ১০২ মামলা হয়েছে। আমরা এখনও বলিনি মুখে লিউকোপ্লাস্ট লাগাতে। আমাকে কত
- শুভেন্দু অধিকারী: তামান্নার কথা উঠল না কেন? উপনির্বাচনে তামান্নাকে খুন করা হয়। ওঁর মা বিচার পায়নি।
- শুভেন্দু অধিকারী: একুশের অত্যাচার সভ্য দেশে হয় না। বিরোধী প্রার্থীকে খুন করেছেন, কাউন্টিং হলে। এক লক্ষ্যের বেশি বিজেপি কর্মী ঘরছাড়া। ১১০০ FIR হয়েছে। বাকি হয়নি। মৃত্যুর সংখ্যা ৫৭। আপনাদের আগে ক্ষমা চাওয়া উচিত।
- শুভেন্দু অধিকারী: বিরোধীদের প্রথম অভিযোগ তাঁরা আক্রান্ত। এরা বলছে, খাপ পঞ্চায়েত, ক্যাঙারু কোর্ট। বিরোধী দলনেতাকে হিসাব দেব। একুশের সঙ্গে তুলনা হলে দেখা যাবে। আখরুজ্জামান সাহেব কংগ্রেস থেকে আপনি এসেছিলেন- শাসকের স্বাদ নিতে।
- শুভেন্দু অধিকারী:কিছুক্ষণ আগে কলকাতা জুড়ে ঝড়ের ব্যাপক তাণ্ডব হয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসন সবটা দেখছে।
- শুভেন্দু অধিকারী: শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের আত্মবলিদান দিবল। তাঁর যে স্লোগান ছিল এক দেশ-এক প্রধান-এক নিসান-এক বিধান তাকে শ্রদ্ধা রেখে ৩৭০ ও ৩৫ এ-র বিরুদ্ধে তার লড়াই ছিল যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই কালা কানুন থেকে দেশ মুক্তি পেয়েছে।