অসুস্থ দীপিকা, তার মধ্যেই কী কারণে বিরক্ত স্বামী শোয়েব?
এক দিকে, অসুস্থ স্ত্রী দীপিকা। অন্য দিকে, এই কঠিন সময়েই তাঁর পরিবারের উপর দিয়ে একের পর এক ঝড় যাচ্ছে। শোয়েবের বাবাকে ভর্তি করাতে হয়েছে হাসপাতালে। স্ট্রোক হওয়ায়, পর্যবেক্ষণেও রাখতে হয়েছিল তাঁকে। সেই সময়েই রটে গিয়েছিল, অভিনেতার বাবার মৃত্যু হয়েছে। যে খবর কানে যেতেই রীতিমতো ক্ষুব্ধ শোয়েব।