প্রতি দু’ ঘণ্টায় কলা ও আপেল, নন্দন কাননে কী করছে ৫ ওরাংওটাং?
সূত্রের খবর, বিদেশি ওই পাঁচ অতিথিদের যত্নে এতটুকু ত্রুটি রাখতে নারাজ ওডিশা সরকার। নন্দনকানন জ়ুলজিক্যাল পার্কের ডেপুটি ডিরেক্টর প্রদীপ মিরাসে জানিয়েছেন, পাঁচটি ওরাংওটাংয়ের ঘণ্টায় ঘণ্টায় শারীরিক পরীক্ষা হচ্ছে। তিন জন কিপার ও অত্যন্ত প্রশিক্ষিত পশু চিকিৎসকদের একটি দল বিদেশি অতিথিদের পরিচর্যার দায়িত্বে রয়েছেন। এ ছাড়া, যে ঘরে ওরাংওটাংদের রাখা হয়েছে, সেখানে সিসিটিভি লাগানো রয়েছে। একটি ওরাংওটাংয়ের জ্বর থাকায় তাকে নির্দিষ্ট মাত্রায় ওষুধ দেওয়া হচ্ছে। বাকিরা স্থিতিশীল।