একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য
শ্রীরামপুর: হুগলির শ্রীরামপুরের মাহেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সংক্রান্ত একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সরাসরি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলো…
শ্রীরামপুর: হুগলির শ্রীরামপুরের মাহেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সংক্রান্ত একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সরাসরি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলো রাজ্য সরকার। বৃহস্পতিবার সকালেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ কিছু শর্ত সাপেক্ষে মাহেশের জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে ওই সভা করার অনুমতি দিয়েছিল। কিন্তু মাঠটি ব্যক্তিগত সম্পত্তি হওয়ায় এবং মালিকপক্ষের আপত্তির কারণে এই আইনি জটিলতা গড়ায় প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ পর্যন্ত।
এ দিন বিকেলেই মামলাটির শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য সভার অনুমতি নিয়ে আইনি প্রশ্ন তোলেন। রাজ্যের বক্তব্য, সভা করতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু যে মাঠে সভার অনুমতি দেওয়া হয়েছে সেটি একটি ব্যক্তিগত এবং মূলত ধর্মীয় কাজে ব্যবহৃত সম্পত্তি। জমির মালিকপক্ষও রাজনৈতিক কর্মসূচিতে জমি দিতে অনিচ্ছুক। এমন পরিস্থিতিতে কোনো ব্যক্তিকে মাঠ ব্যবহারের জন্য জোর করতে পারে না পুলিশ। তাই আদালতের রায়ের ওই অংশটি পরিবর্তন করে পুলিশকে এই জটিলতা থেকে নিষ্কৃতি দেওয়ার আর্জি জানায় রাজ্য। উভয় পক্ষের সওয়াল শুনে প্রধান বিচারপতি ঘুগে মন্তব্য করেন, রাজনৈতিক কর্মসূচি করার সময় সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রাখতে হবে এবং প্রয়োজনে বিকল্প জায়গা বেছে নিতে হবে।
এর আগে একক বেঞ্চের রায়ে জানানো হয়েছিল, শুক্রবার দুপুর ১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত মাহেশের ওই ময়দানে সভা করতে পারবে কালীঘাট তৃণমূল। যেখানে সর্বোচ্চ দু’হাজার মানুষের জমায়েতের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, সভায় কোনো উস্কানিমূলক বা ধর্মীয় ভাবাবেগে আঘাত হানে, এমন মন্তব্য করা যাবে না বলেও স্পষ্ট করে দিয়েছিল আদালত। এ ছাড়া স্বেচ্ছাসেবকদের তালিকা রাতে পুলিশের কাছে জমা দেওয়ার নির্দেশ থাকলেও, জমির মালিকপক্ষের আপত্তির জেরে এখন ডিভিশন বেঞ্চের রায়ের দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।
মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?
Advertisements
জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,