অবিচ্ছেদ্য বন্ধু শাহরুখের কোন খামতি ফাঁস করলেন পলাশ?
বলিউডের ‘বাদশাহ’ হওয়ার অনেক আগে দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে পড়ার সময়েই নিজের প্রতিভা দিয়ে সবার নজর কেড়েছিলেন শাহরুখ খান। সম্প্রতি ‘ইউফোরিয়া’ ব্যান্ডের প্রধান গায়ক ও সঙ্গীতশিল্পী পলাশ সেন এক সাক্ষাৎকারে তাঁদের যৌথ স্কুলজীবনের নানা অজানা তথ্য ও মজার ঘটনা প্রকাশ্যে এনেছেন। পলাশ সেনের থেকে স্কুলে এক বছরের জুনিয়র ছিলেন শাহরুখ, কিন্তু সেই সময়ে দু’জনে ছিলেন প্রায় ‘অবিচ্ছেদ্য বন্ধু’।