রাশিয়ার তিন সামরিক বিমান ল্যান্ড করল জুওয়ার বিমানবন্দরে, জোর প্রস্তুতি নয়ডায়
নয়ডা/দিল্লি: কূটনৈতিক মহলের নজর এড়িয়ে নয়ডার নতুন জুওয়ার বিমানবন্দরে ইতিহাস। মঙ্গলবার সকালেই এই প্রথম কোনো বিদেশি সামরিক বিমান হিসেবে অবতরণ করল রাশিয়ার তিনটি রুশ সামরিক…
নয়ডা/দিল্লি: কূটনৈতিক মহলের নজর এড়িয়ে নয়ডার নতুন জুওয়ার বিমানবন্দরে ইতিহাস। মঙ্গলবার সকালেই এই প্রথম কোনো বিদেশি সামরিক বিমান হিসেবে অবতরণ করল রাশিয়ার তিনটি রুশ সামরিক বিমান। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ বিমানগুলি রানওয়েতে সফলভাবে চাকা ছোঁয়, যার মধ্যে ছিল রাশিয়ার শক্তিশালী সামরিক পরিবহন বিমান আইএল-৭৬ (IL-76)। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের আসন্ন ভারত সফর এবং দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ১৮তম ব্রিকস (BRICS) সম্মেলনকে সামনে রেখেই এই বিশেষ আগমন।
সাধারণত ভারতে আসা যেকোনো বিদেশি সামরিক বিমান এতদিন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (IGI) বিমানবন্দর ব্যবহার করলেও, এবার নয়ডার সদ্য চালু হওয়া এই বিমানবন্দরে রুশ বিমানগুলির অবতরণ একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। জানা গেছে, বিমানগুলি থেকে এক রুশ অগ্রগামী দল এবং শীর্ষ সামরিক আধিকারিকরা ভারতে এসে পৌঁছেছেন।
সূত্রের খবর, অবতরণের পর থেকেই বিমানগুলি নয়ডা বিমানবন্দরের রানওয়ে চত্বরে সুরক্ষিতভাবে পার্ক করা রয়েছে। আন্তর্জাতিক প্রটোকল এবং বিদেশি রাষ্ট্রপ্রধানদের সফর প্রস্তুতি সুনিশ্চিত করতে বিমানবন্দরের নিজস্ব নিরাপত্তা আধিকারিকদের পাশাপাশি রুশ প্রতিনিধি দলও গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
১২-১৩ সেপ্টেম্বর ব্রিকস সম্মেলন
আগামী ১২ এবং ১৩ সেপ্টেম্বর দিল্লির ঐতিহাসিক ‘ভারত মণ্ডপম’-এ বসতে চলেছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। এই আন্তর্জাতিকমঞ্চে বিশ্বের একাধিক রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা অংশ নেবেন বলে কথা রয়েছে। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনও এই সম্মেলনে যোগ দিতে সদলবলে উপস্থিত হবেন। আর সেই হাই-প্রোফাইল কূটনৈতিক ইভেন্টের আগে নয়ডা বিমানবন্দরে এই রুশ সামরিক বিমানগুলির ল্যান্ডিং এবং পার্কিংকে নিরাপত্তা ও প্রটোকলের দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Advertisements
ফের সাফল্য কাশ্মীরে! কুপওয়ারায় গ্রেফতার হিজবুল জঙ্গি মনজুর আহমেদ
দক্ষিণ ভারতের রেল পরিবহনে ১০,০২১ কোটি অনুমোদন! এক্স হ্যান্ডেলে বার্তা প্রধানমন্ত্রীর