Ranji Trophy 2024 Final: মা কালী শুনল শ্রেয়সের প্রার্থনা? রঞ্জিতে মুম্বইয়ের ৪২ নাকি বিদর্ভর ৩! – Bengali News | Shreyas Iyer got chance in Mumbai playing XI in Ranji Trophy 2024 final against Vidarbha
Ranji Trophy 2024 Final: মা কালী শুনল শ্রেয়সের প্রার্থনা? রঞ্জিতে মুম্বইয়ের ৪২ নাকি বিদর্ভর ৩!
কলকাতা: রবিবাসরীয় রঞ্জি ফাইনাল (Ranji Trophy 2024 Final) শুরু। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মুম্বই এ বারের রঞ্জি ফাইনালে বিদর্ভের (Vidarbha) বিরুদ্ধে নেমেছে। অজিঙ্ক রাহানের মুম্বইকে (Mumbai) হারাতে পারলে বিদর্ভ শিবিরে আসবে তৃতীয় রঞ্জি ট্রফি। তার আগে অবশ্য অগ্নিপরীক্ষা পেরোতে হবে বিদর্ভকে। ৪২তম রঞ্জি খেতাব জেতার জন্য মুম্বই দুরন্ত একাদশ নিয়ে ফাইনালে নেমেছে। অথর্ব তাইডের বিদর্ভ কি পারবে মুম্বইতে রুখে দিতে? টস জিতে বিদর্ভের অধিনায়ক অথর্ব তাইডে ব্যাটিংয়ে পাঠিয়েছে অজিঙ্ক রাহানের মুম্বইকে।
এ বার বিদর্ভের বিরুদ্ধে বড় রান তোলাই লক্ষ্য মুম্বইয়ের। সেমিফাইনালে রান না পেলেও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রেয়স আইয়ারের উপর ভরসা রেখেছে মুম্বই শিবির। শনিবারই মা কালীর কাছে পুজো দিয়েছিলেন শ্রেয়স আইয়ার। সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল। মা কালী শ্রেয়সের প্রার্থনা শুনেছেন। ফর্মে না থাকলেও তিনি ফাইনালে মুম্বইয়ের একাদশে জায়গা করে নিয়েছেন। এ বার শ্রেয়সের ব্যাটে শুধু একটা ঝকঝকে ইনিংসের অপেক্ষা। শনিবার ধরমশালা টেস্ট শেষ হওয়ার পর বলা হচ্ছিল, হয়তো রঞ্জি ফাইনালে খেলতে দেখা যেতে পারে সরফরাজ খানকে। কারণ, ছন্দে থাকা কোনও ব্যাটারকে ফাইনালে খেলালে মুম্বইয়ের লাভ হত। কিন্তু রবিবার মুম্বইয়ের একাদশে অবশ্য সরফরাজের নাম নজরে পড়ল না।
Shreyas Iyer visited ‘Maa Kaali Temple’ ahead of Ranji Trophy Final. pic.twitter.com/IXXgXTW7iC
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 9, 2024
রঞ্জি ফাইনালে মুম্বইয়ের একাদশ – অজিঙ্ক রাহানে (অধিনায়ক), শার্দূল ঠাকুর, শ্রেয়স আইয়ার, পৃথ্বী শ, ধবল কুলকার্নি, শামস মুলানি, মুশির খান, ভূপেন লালওয়ানি, হার্দিক তোমার (উইকেটকিপার), তুষার দেশপান্ডে ও তনুষ কোটিয়ান।
রঞ্জি ফাইনালে বিদর্ভর একাদশ – অথর্ব তাইডে (অধিনায়ক), আমন মোখাডে, ধ্রুব শোরে, করুণ নায়ার, যশ রাঠোর, আদিত্য সারওয়াতে, যশ ঠাকুর, উমেশ যাদব, হর্ষ দুবে ও আদিত্য ঠাকরে।