সুপার সিক্সে কবে থেকে মাঠে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব? - 24 Ghanta Bangla News
Home

সুপার সিক্সে কবে থেকে মাঠে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব?

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বিগত কয়েক সিজনের মত এবারও সিএফএলে নজরকাড়া পারফরম্যান্স রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। তৎকালীন কোচ মেহেরাজুদ্দিন ওয়াডুর তত্ত্বাবধানে টুর্নামেন্টের প্রথম থেকেই…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বিগত কয়েক সিজনের মত এবারও সিএফএলে নজরকাড়া পারফরম্যান্স রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। তৎকালীন কোচ মেহেরাজুদ্দিন ওয়াডুর তত্ত্বাবধানে টুর্নামেন্টের প্রথম থেকেই ব্যাপক ছন্দে দেখা গিয়েছিল ব্ল্যাক প্যান্থার্সদের। প্রথম ম্যাচে পিছিয়ে থেকেও রেনবো ফুটবল দলের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল ইসরাফিল দেওয়ানরা। তারপর এরিয়ান ম্যাচে ও বজায় ছিল সেই ধারাবাহিকতা। মাঝে উয়াড়ির বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করলেও সুরুচি ম্যাচ থেকে ফের ছন্দে দেখা গিয়েছিল সাদা-কালো ব্রিগেডকে। যা নিঃসন্দেহে খুশি করেছিল সমর্থকদের।

Read More: কবে থেকে শুরু হচ্ছে আইএসএল ? চূড়ান্ত হল দিনক্ষণ

বলাবাহুল্য, তৎকালীন কোচের দৌলতে এবারের এই প্রিমিয়ার ডিভিশন লিগে টানা আট ম্যাচ অপরাজিত ছিল রেড রোডের এই ফুটবল দল। তারপর কোল ইন্ডিয়ার বিরুদ্ধে হতাশাজনক ফুটবল খেলে পরাজিত হতে হলেও কালীঘাট স্পোর্টস লাভার্সদের বিরুদ্ধে লড়াই করে তিন পয়েন্ট নিশ্চিত করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও সেটা বজায় থাকেনি গ্ৰুপ পর্বের অন্তিম ম্যাচে। সেখানে আটকে যেতে হয়েছিল পিয়ারলেস দলের বিরুদ্ধে। তবে শেষ পর্যন্ত ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে গ্ৰুপের দ্বিতীয় স্থানে থেকেই সুপার সিক্স নিশ্চিত করে ফেলেছিল সাদা-কালো শিবির।

Read More: যুবভারতীর কলঙ্ক মুছতে ফের শহরে মেসি-ম্যাজিক? টাকা ফেরতের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Advertisements


   


   

তাদের থেকে এক পয়েন্ট বেশি নিয়েই শীর্ষে থাকে কোল ইন্ডিয়া। এবার সুপার সিক্সের লড়াই। সূচি অনুসারে আগামী ১১ই সেপ্টেম্বর ময়দানের এই তৃতীয় প্রধানের প্রথম ম্যাচ। যেখানে প্রতিপক্ষ ভবানীপুর ফুটবল ক্লাব। যতদূর জানা গিয়েছে, নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে আয়োজিত হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ। তারপর ১৪ সেপ্টেম্বর সুপার সিক্সের প্রথম ডার্বি ম্যাচ। বারাসত স্টেডিয়ামে তারা খেলবে গতবারের বিজয়ী দল ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে। দিন দুয়েকের বিরতিতে দ্বিতীয় ডার্বি। যেখানে প্রতিপক্ষ এবার মোহনবাগান সুপার জায়ান্ট। এটিও আয়োজিত হবে বারাসত স্টেডিয়ামে।

গ্ৰুপ পর্বের শেষ ম্যাচের হতাশা কাটিয়ে এবার সুপার সিক্সে সফল হওয়াই এখন অন্যতম লক্ষ্য অ্যাডিসন থেকে শুরু করে হীরা মন্ডলদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *