রেজিনগরে ভোটের সময়সূচি নিয়ে ক্ষোভ অধীর চৌধুরীর - 24 Ghanta Bangla News
Home

রেজিনগরে ভোটের সময়সূচি নিয়ে ক্ষোভ অধীর চৌধুরীর

Spread the love

অধীরের ক্ষোভ

তবে, এই ভোটের দিন নিয়ে ক্ষোভ জানিয়েছেন অধীর চৌধুরী। তাঁর দাবি, পুজোর পরে ভোট হলে সব রাজনৈতিক দলই প্রস্তুতির আরও সময় পেত। কিন্তু বিরোধীদের সেই সুযোগ না দিতেই তড়িঘড়ি ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও অভিযোগ তাঁর। যদিও প্রতিকূলতা থাকলেও কংগ্রেস লড়াই থেকে পিছিয়ে যাবে না বলেই স্পষ্ট করেছেন তিনি।

অধীর বলেন, ‘পুজোর পরে ভোট হলে রাজনৈতিক দলগুলির পাশাপাশি সাধারণ মানুষেরও সুবিধা হতো।’ তবে সময় কম হলেও কংগ্রেস দ্রুত প্রার্থীর নাম ঘোষণা করে প্রচারে নামবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *