বেসরকারি বিএড কলেজ: শো-কজ় নিয়ে উঠছে প্রশ্ন
অভিযোগ, ছাত্রছাত্রীদের কলেজে অনুপস্থিতিকে শো–কজ় নোটিসের অন্যতম কারণ হিসেবে দেখানো হয়েছে। অথচ বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির বিএড সেমেস্টার পরীক্ষা নির্ধারিত ছিল ৫ অগস্ট থেকে। কলেজগুলোয় পরিদর্শন চালানো হয়েছিল ২৮, ২৯, ৩০ ও ৩১ জুলাই। সেই সময়ে বিশ্ববিদ্যালয়ের নিয়মমাফিক ছাত্রছাত্রীদের ‘স্টাডি লিভ’ চলছিল। ওই সময়ে পড়ুয়াদের নিয়মিত উপস্থিতি কোনও দিনই থাকে না। শো–কজ়ে উল্লেখ করা হয়, এনসিটিই অনুমোদিত ১৬ জন শিক্ষকের মধ্যে ঠিক কত জন অনুপস্থিত ছিলেন। কিন্তু পরীক্ষা ও ফর্ম ফিলাপের পাশাপাশি ক্লাস বন্ধ থাকায় শিক্ষকদেরও ছুটিতে থাকা স্বাভাবিক।