লাইসেন্স প্রয়োজন নেই, লাগবে না RTO-র রেজিস্ট্রেশন, প্রতিদিনের যাতায়াতে Zelio Little Gracy হতে পারে আপনার পারফেক্ট সঙ্গী
বাড়ির বয়স্ক সদস্যের জন্য ইলেকট্রিক স্কুটার খুঁজছেন? কিংবা আলাদা করে লাইসেন্সের ঝামেলা থাকবে না, অথচ রোজ বাজার করা বা অফিস যাওয়াও সহজেই হবে এমন কোনও অপশন চাই? তা হলে বাজেটের মধ্যে Zelio Little Gracy ই-স্কুটারটি হতে পারে আপনার চয়েস। আপনার প্রতিদিনের রাইডিং রেঞ্জ যদি ৭০ কিলোমিটারের মধ্যে তা হলে অনায়াসেই এই স্কুটার আপনার জন্য পারফেক্ট। কী কী ফিচার? কত দাম? দেখে নিন বিস্তারিত।
Zelio Little Gracy স্কুটারে রাউন্ড LED হেডলাইট। রেট্রো স্টাইলের এই স্কুটারে রয়েছে লম্বা আকৃতির LED টার্ন সিগন্যালও। ক্লাসিক লুক বজায় রাখার জন্য বডি প্যানেলও ওভাল শেপের রাখা হয়েছে। Pink, Brown/Cream, White/Blue, Yellow/Green — এই চার কালার কম্বিনেশনে এই স্কুটারটি উপলব্ধ।
এই স্কুটারে রয়েছে ১.৫ kWh-এর মোটর। সংস্থার দাবি অনুযায়ী, এই স্কুটারের টপ স্পিড ঘণ্টায় ২৫ কিলোমিটার। এ ছাড়াও, সর্বাধিক ১৫০ কিলোগ্রাম পর্যন্ত ভার বহন করতে পারে এই স্কুটার। এই স্কুটারের সামনে রয়েছে Telescopic Front Suspension এবং পিছনে রয়েছে Shock Absorber Suspension। এ ছাড়াও, সামনে ও পিছনে ১০ ইঞ্চির চাকা এবং ড্রাম ব্রেক সেটআপ রয়েছে।
একাধিক আধুনিক ফিচারও রয়েছে এই স্কুটারে। যেমন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, USB চার্জিং পোর্ট, Key-less Driving, Anti Theft Alarm, Reverse Mode, Auto Repair Switch এবং Parking Switch রয়েছে।
এই স্কুটারে মোট তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে। 48V/32AH Lead Acid Battery, 60V/32AH Lead Acid Battery এবং 60V/30AH Lithium-Ion Battery। সংস্থার দাবি অনুযায়ী, 48V/32AH Lead Acid Battery-র রেঞ্জ ৫০ থেকে ৫৫ কিলোমিটার। সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৭ থেকে ৮ ঘণ্টা। 60V/32AH Lead Acid Battery-র রেঞ্জ ৭০ কিলোমিটার। সম্পূর্ণ চার্জ হতে ৭ থেকে ৯ ঘণ্টা সময় লাগে। এ ছাড়াও, 60V/30AH Lithium-Ion Battery-র রেঞ্জ ৭০ থেকে ৭৫ কিলোমিটার। সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৮ থেকে ৯ ঘণ্টা।
দাম
ভ্যারিয়েন্ট অনুযায়ী কলকাতার বাজারে এই স্কুটারের দাম কমবেশি হয়। তবে, বেস ভ্যারিয়েন্টের এক্স শো-রুম দাম ৫৪,৬৮৪ টাকা। টপ ভ্যারিয়েন্টের দাম ৭৪,২৩৪ টাকা।
সত্যিই লাইসেন্স বা রেজিস্ট্রেশনের দরকার নেই?
না। ভারতীয় মোটর ভেহিকল অ্যাক্ট অনুযায়ী, কোনও ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতিবেগ যদি ২৫ কিলোমিটার বা তার কম হয় এবং ব্যাটারির ক্ষমতা যদি ২৫০ Watt বা তার থেকে কম হয় তবে, সেই স্কুটারের জন্য চালকের ড্রাইভিং লাইসেন্স বা স্কুটারের RTO রেজিস্ট্রেশন দরকার পড়ে না।