ফের ভূমিকম্প তিব্বতে, কম্পন অনুভূত নেপালেও
দিন কয়েক আগেই তিব্বত সীমান্তে হওয়া হড়পা বানের জেরে বিধ্বস্ত হয়েছে নেপাল। এর মধ্যেই সেখানে হয়েছিল ভূমিকম্প। তার রেশ কাটার আগেই ফের ভূমিকম্প হলো তিব্বতে। সেই কম্পন অনুভূত হয় নেপালেও। বুধবারে হওয়া এই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.৩। তবে এর জেরে কোনও ক্ষতি হয়েছে কী না তা এখনও জানা যায়নি।