৫ কোটি টাকা জমা দিলেই আপাতত আত্মসমর্পণ নয়
চেক বাউন্স সংক্রান্ত একাধিক মামলায় বড়সড় স্বস্তি পেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্ট তাঁকে আপাতত আত্মসমর্পণ না করার অনুমতি দিয়েছে। তবে এই স্বস্তি সম্পূর্ণ নিঃশর্ত নয়। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী বুধবারের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে ৫ কোটি টাকা জমা দিতে হবে অভিনেতাকে। টাকা জমা পড়লেই আপাতত তাঁকে আত্মসমর্পণ করতে হবে না।