Viral Video-Rekha Patra: সিআরপিএফও টেনে সরাতে পারছে না, কলার টেনে সটান গায়ে হাত, ভাইরাল রেখা পাত্রের ভিডিয়ো | Viral Video of Rekha Patra, BJP MLA attacks on farmer in front of CRPF - 24 Ghanta Bangla News
Home

Viral Video-Rekha Patra: সিআরপিএফও টেনে সরাতে পারছে না, কলার টেনে সটান গায়ে হাত, ভাইরাল রেখা পাত্রের ভিডিয়ো | Viral Video of Rekha Patra, BJP MLA attacks on farmer in front of CRPF

Spread the love

কলার টেনে ধরলেন রেখা পাত্রImage Credit: TV9 Bangla

হিঙ্গলগঞ্জ: সন্দেশখালি আন্দোলন থেকে উঠে আসা রেখা পাত্র এখন বিজেপি বিধায়ক। সেই রেখা পাত্রের ভিডিয়ো এবার ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ছে রেখা পাত্রের ভিডিয়ো। শাড়ি কোমরে গুঁজে কলার ধরে টানছেন, রীতিমতো রণংদেহী মেজাজে দেখা যাচ্ছে তাঁকে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত। সিআরপিএফের জওয়ানরা টেনে সরানোর চেষ্টা করলেও সরানো যাচ্ছে না রেখাকে।

সন্দেশখালির বউঠাকুরানী এলাকার ঘটনা। বউঠাকুরানী এলাকায় হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্রর বাপের বাড়ি। সেখানকার কয়েক বিঘা জমি নিয়ে বিবাদ ছিল এক কৃষক পরিবারের সঙ্গে। অভিযোগ, আদালাতের অনুমতি নিয়ে চাষ করতে গেলেও তাঁকে সেখান থেকে টেনে সরিয়ে দেন রেখা পাত্র। সরতে না চাইলে, ওই কৃষক পরিবারের সদস্যদের গায়ে বিধায়ক হাত তোলেন বলেও অভিযোগ।

সেই নির্দেশের পর সঞ্জিত নস্কর এবং তাঁর লোকজন জমিতে চাষ করতে গেলে রেখা পাত্র তাঁর লোকজন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বলে অভিযোগ। দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। ঘটনাস্থলে উপস্থিত হয় সন্দেশখালি থানার পুলিশ। কিন্তু পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই জোর জবরদস্তি সঞ্জিত নস্কর ও তাঁর লোকজনকে চাষের জমি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। রীতিমতো উত্তেজিত অবস্থায় দেখা যায় রেখা পাত্রকে ভিডিয়োতে।

এই ভিডিয়ো প্রসঙ্গে কথা বলতে রেখা পাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি কোনও উত্তর দেননি। তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও, তিনি সাড়া দেননি। এই ঘটনার তীব্র নিন্দা করেছে সব মহল। সঞ্জিত নস্কর ও তাঁর পরিবারের দাবি, তাঁদের কাছে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও রেখা পাত্র মানতে চাইছেন না। বসিরহাট জেলা বিজেপির সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কোনও রকম প্রতিক্রিয়া দিতে রাজি হননি।

তৃণমূল নেতা আরাবুল ঢালি প্রশ্ন তুলেছেন, আইনের শাসন কোথায়? প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার কথা বলেছেন তিনি। ঘটনার কড়া নিন্দা করেছে সিপিএমও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *