WB By-Election | পুজোর আগে রাজ্যের ২ জায়গায় উপনির্বাচন #shorts
পুজোর আগেই রাজ্যে উপনির্বাচন। ৬ অক্টোবর উপনির্বাচন হবে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে। ৯ অক্টোবর ফল ঘোষণা। সোমবারই দিল্লির নির্বাচন সদন থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের দুই কেন্দ্রের পাশাপাশি তামিলনাড়ুর দুই বিধানসভা কেন্দ্র ও পুদুচেরির এক কেন্দ্রে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ভোট হবে অসমের নগাঁও লোকসভা কেন্দ্রেও।