Jio Recharge Plan: ১০ম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিদিন ২.৫ জিবি ডেটা, ওটিটি প্ল্যান সহ পাবেন একগাদা অফার! কত টাকা খরচ জানেন? | 032gb data 18 month gemini pro ott benefits and more for users by jio on their 10th birthday - 24 Ghanta Bangla News
Home

Jio Recharge Plan: ১০ম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিদিন ২.৫ জিবি ডেটা, ওটিটি প্ল্যান সহ পাবেন একগাদা অফার! কত টাকা খরচ জানেন? | 032gb data 18 month gemini pro ott benefits and more for users by jio on their 10th birthday

Spread the love

কলকাতা: রিলায়েন্স জিও-র দশম বার্ষিকী উপলক্ষে প্রিপেড গ্রাহকদের জন্য ঘোষণা করা হয়েছে একটি বিশেষ অফার। জিওর জনপ্রিয় বার্ষিক রিচার্জের সঙ্গে এবার মিলছে এবার অতিরিক্ত অনেক সুবিধে। পাওয়া যাচ্ছে অতিরিক্ত ডেটা, ওটিটি সাবস্ক্রিপশন, এআই পরিষেবা, ক্লাউড স্টোরেজ ও একাধিক পার্টনার ভাউচার। বার্ষিক রিচার্জের দাম ৩৫৯৯ টাকা।

কী রয়েছে এই প্ল্যানে?

৩৫৯৯ টাকার বার্ষিক প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন। প্রতিদিন পাওয়া যাবে আড়াই জিবি হাই স্পিড ৫জি ডেটা অর্থাৎ বছরে মোট ৯১২.৫ জিবি। দৈনিক ডেটা শেষ হয়ে গেলে দিনের বাকি সময়ে 64 Kbps সর্বোচ্চ গতিতে ডেটা ব্যবহার করা যাবে।

এছাড়াও রয়েছে –

১- আনলিমিটেড ভয়েস কল

২- প্রতিদিন ১০০ খানা এসএমএস

৩- ৫জি কভারেজ এলাকা থাকলে ও ৫জি ফোন থাকলে আনলিমিটেড ৫জি ডেটা।

এর পাশাপাশি থাকছে ১২০ জিবি ডেটা। ১২ মাস ধরে প্রতি মাস ১০ জিবি করে ডেটা দেওয়া হবে বুস্টার ভাউচার হিসেবে। অ্যাপ থেকে এই ভাউচারের সুবিধা নেওয়া যাবে। এছাড়াও এই রিচার্জে থাকছে JioHotstar Mobile + Hollywood সাবস্ক্রিপশন। পাশাপাশি ১২টি Jio TV Pro Pack ভাউচার দেওয়া হচ্ছে, প্রতিটির মূল্য ৫৫ টাকা। এর মাধ্যমে Jio TV অ্যাপে ১০০০-এর বেশি লাইভ টিভি চ্যানেল দেখার সুবিধে পাওয়া যাবে।

Google Gemini Pro:

অফারটির অন্যতম চমক হল ১৮ মাসের জন্য Google Gemini Pro Subscription। জিওর হিসেবে এর মূল্য প্রায় ৩৫,১০০ টাকা। এর সঙ্গে রয়েছে ৫০০০ জিবি / ৫ টিবি ক্লাউড স্টোরেজ ও উন্নত AI ফিচার ব্যবহারের সুবিধা। এছাড়া গ্রাহকরা অতিরিক্ত ৫০ জিবি Jio AI Cloud স্টোরেজ পাবেন।

এর পাশাপাশি আরও অনেক পার্টনার ভাউচারও রয়েছে।

১) EaseMyTrip: ফ্লাইট বুকিংয়ে সর্বোচ্চ ২,২০০ পর্যন্ত ছাড়।

২) AJIO: ১০০০ বা তার বেশি কেনাকাটায় ২০০ ছাড়।

৩) CinePolis: নির্দিষ্ট শর্তে ৫৫০ বা তার বেশি মূল্যের, দুটি টিকিটের বুকিংয়ে ১৫০ টাকা ছাড়, তবে মঙ্গলবার এই অফার প্রযোজ্য নয়।

এই ভাউচারগুলি My Jio অ্যাপের মাধ্যমে রিডিম করতে হবে। এই রিচার্জটি করলে প্রতিদিন খরচ হয় প্রায় ৯.৮৬ টাকা। অর্থাৎ, এক বছরের রিচার্জে শুধু ডেটা বা কল নয়, আরও অনেক সুবিধে পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *